ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় হিফজ বিভাগের ৮ বছর বয়সী এক শিশুসহ একাধিক শিশুকে বলাৎকারের অভিযোগে এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কালেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে চুনারুঘাট তাহসিনুল কোরআন ইন্টারন্যাশনাল মাদরাসার প্রিন্সিপাল ইমরান হোসাইনকে (৩২) গ্রেপ্তার করা হয়।

এর আগে ওইদিন সন্ধ্যায় ভুক্তভোগী শিশুর মা চুনারুঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ২ নভেম্বর রাতে মাদরাসার হেফজ বিভাগের ওই ছাত্রকে ইমরান হোসাইন অফিস কক্ষে ডেকে নেন। পরে ভয়ভীতি দেখিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে শারীরিক নির্যাতন (বলাৎকার) করেন। পরদিন শিশুটি মাদরাসায় যেতে রাজি হচ্ছিল না। তখন পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে ঘটনাটি প্রকাশ পায়।

NEW21
NEW21

শিশুর মা বলেন, ‘মাদরাসার হুজুর আমার ঘুমন্ত ছেলের পাশাপাশি আরও একাধিক শিশুকে বলাৎকার করেছেন ‘

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, অভিযোগ পাওয়ার পর আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

শিশুকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:২৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৫ নভেম্বর ২০২৫