ঢাকা ০২:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

নেপালে হিমালয়ের তুষার ধস, প্রাণ হারালেন সাত আরোহী

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৫:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে

নেপালে হিমালয়ের তুষার ধস, প্রাণ হারালেন সাত আরোহী

নেপালে হিমালয়ের একটি শৃঙ্গে তুষার ধসের ঘটনায় সাত আরোহী প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে পাঁচজন বিদেশি ও দুজন নেপালের নাগরিক।

পর্বত অভিযান পরিচালনাকারী সংস্থা ‘সেভেন সামিট ট্রেকস’ এর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় সোমবার সকালে নেপালের দোলাখা জেলায় ইয়ালুংরি বেস ক্যাম্পের কাছে এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন ইতালির, একজন করে কানাডা, জার্মানি ও ফ্রান্সের নাগরিক। দুই নেপালি তাদের গাইড হিসেবে ছিলেন। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে দুজনের মরদেহ উদ্ধার করেছেন। বাকি পাঁচজনের দেহ খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে, তারা তুষারের নিচে চাপা পড়েছেন। দুর্ঘটনার সময় আহত আটজন রাজধানী কাঠমান্ডুতে চিকিৎসাধীন।

স্থানীয় পুলিশের বরাত দিয়ে বিবিসি নেপালি জানিয়েছে, আরোহীদের পর্বত অভিযান শুরুর এক ঘণ্টার মাথায় তুষার ধসের ঘটনা ঘটে। সেভেন সামিট ট্রেকসের চেয়ারম্যান মিংমা শেরপা জানান, বাকি পাঁচজনের দেহ তুষারের ১০-১৫ ফুট গভীরে চাপা পড়তে পারে। তাদের খুঁজে বের করতে সময় লাগবে।

NEW21
NEW21

দ্য কাঠমান্ডু পোস্টকে দেওয়া সাক্ষাৎকারে উদ্ধার হওয়া এক ব্যক্তি জানিয়েছেন, উদ্ধারকাজ দ্রুত শুরু করা গেলে আরও কয়েকজনকে বাঁচানো যেত। দুর্ঘটনার সময় তারা বারবার সাহায্যের আবেদন করেন। কিন্তু সাড়া পাননি।

তবে স্থানীয় জেলা প্রশাসক সাংবাদিকদের জানিয়েছেন, বৈরী আবহাওয়া ও কারিগরি জটিলতার কারণে উদ্ধারকাজ বিলম্বিত হয়। হেলিকপ্টারে কিংবা হেঁটে ঘটনাস্থলে যাওয়া বেশ কঠিন ছিল।

নেপালি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বেশ কয়েকজনের একটি দল হিমালয়ের দোলমা খাং শৃঙ্গে আরোহণের প্রস্তুতি নিচ্ছিল। এটির উচ্চতা ৬ হাজার ৩৩২ মিটার। এর আগে  প্রস্তুতির অংশ হিসেবে তাদের ৫ হাজার ৬৩০ মিটার উচ্চতার ইয়ালুংরি শৃঙ্গে আরোহণের পরিকল্পনা ছিল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

নেপালে হিমালয়ের তুষার ধস, প্রাণ হারালেন সাত আরোহী

আপডেট সময় : ০৫:৪০:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫