ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ঢাকায় বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
  • ২১৬ বার পড়া হয়েছে

ঢাকায় বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

‎‎এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতের মুখোমুখি হওয়ার আগে ঘরের মাঠে আফগানিস্তানের সঙ্গে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের। শেষ পর্যন্ত ম্যাচটি হচ্ছে না। ‎বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস আজ প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন।

‎আগামী ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের পঞ্চম ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ। সেই ম্যাচের জন্য প্রস্তুতির অংশ হিসেবে ১৩ নভেম্বর ঢাকায় আফগানদের সঙ্গে ম্যাচ খেলতে চেয়েছিল বাংলাদেশ। আফগানিস্তানও বাফুফেকে সফরের দিনক্ষণ চূড়ান্ত করেছিল, কিন্তু হঠাৎই তারা সেই সিদ্ধান্ত পরিবর্তন করেছে।‎

বাংলাদেশ-ভারত ম্যাচের দিনই ঢাকার কিংস অ্যারেনায় এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে মিয়ানমারের বিপক্ষে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্তু মিয়ানমার বাংলাদেশ সফরে আসতে রাজি নয়। সে জন্য আফগানিস্তানও বাংলাদেশের সঙ্গে ম্যাচটি বাতিল করেছে।

NEW21
NEW21

এ বিষয়ে গোলাম গাউস বলেন, ‘আফগানিস্তান জানিয়েছে তারা বাংলাদেশে খেলতে আসবে না। কারণ, মিয়ানমার বাংলাদেশে আসতে চাচ্ছে না। ১৩ নভেম্বর প্রীতি ম্যাচের জন্য ভিন্ন কোনো প্রতিপক্ষ পাওয়ার চেষ্টা চলছে। কয়েকটি দেশের সঙ্গে কথা হয়েছে দুই-এক দিনের মধ্যে জানাতে পারব।’

‎তবে বাফুফের একটি সূত্র জানিয়েছে, আমন্ত্রণ পাঠানো দেশগুলোর তালিকায় নেপালও আছে। তারা বাংলাদেশে ম্যাচ খেলতে মৌখিকভাবে সম্মতিও দিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ঢাকায় বাতিল বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ

আপডেট সময় : ০৬:০৯:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫