ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

 যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা যুবদলের নেতা আবু মোহাম্মদ মাসুমের নেতৃত্বে উপজেলার সদর ইউনিয়নের ডেমরা–কালিগঞ্জ সড়কের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের হয়। র‍্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রূপগঞ্জ কমিউনিটি ক্লিনিকের সামনে এসে এক পথসভায় মিলিত হয়।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। এছাড়াও উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিম সরকার, সোহেল মিয়াসহ স্থানীয় যুবদলের বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাকর্মীরা।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে যুবদল গণতান্ত্রিক বাংলাদেশ গঠনের সংগ্রামে সর্বদা অটল ছিলো ও থাকবে। বেগম খালেদা জিয়া যেমন দেশের মানুষের কথা, গণতন্ত্রের প্রশ্নে ফ্যাসিস্ট আওয়ামীলীগের অন্যায় আবদারের সাথে আপোষ করেননি তেমনি আপোষহীনভাবে তার সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জন্যে পাহাড়সম সুচিন্তিত, সুপরিকল্পিত উন্নয়ন ভাবনায় ৩১ দফা ঘোষণা করেছেন। তা বাস্তবায়নে বিএনপি কাজ করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

 যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রূপগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা

আপডেট সময় : ০৯:৪৮:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫