ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

আওয়ামী লীগ আমলে নির্যাতন, এখন বিদেশে বসে অপপ্রচার ও হুমকি

  • ভোলা প্রতিনিধি
  • আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
  • ১৯০ বার পড়া হয়েছে

রাজনৈতিক প্রতিহিংসার জেরে আওয়ামী লীগ সরকারের আমলে ভোলার চরফ্যাশনে সামরাজ মৎস্য ঘাট সমবায় সমিতির সভাপতি তারেক আজিজ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি দাবি করেছেন, তখন তাকে ঘাট থেকে জোরপূর্বক বিতাড়িত করা হয় এবং মোটা অঙ্কের চাঁদা আদায় করা হয়। বর্তমানে ছাত্রলীগ নেতা তোফায়েল বিদেশে বসে তার বিরুদ্ধে অপপ্রচার ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেল ৪টার দিকে উপজেলার সামরাজ মৎস্য ঘাট সমবায় সমিতির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে এসব অভিযোগ তুলে ধরেন সভাপতি তারেক আজিজ।

লিখিত বক্তব্যে তারেক আজিজ বলেন, “আমি বিএনপি সমর্থক হওয়ায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় মাদ্রাজ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তোফায়েল আমার সামরাজ মৎস্য আড়ত ভেঙে আমাকে ঘাট থেকে জোরপূর্বক বিতাড়িত করে। এ সময় আমার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয় এবং আমার চারটি মৎস্য ট্রলারে থাকা মাছসহ আড়তের প্রায় ৬ লাখ টাকার সম্পদ কেরানি ফারুকের মাধ্যমে লুট করে নেয়া হয়।”

তিনি আরও জানান, “২০১৮ সালের ৩০ মার্চ তোফায়েলের নেতৃত্বে সন্ত্রাসীরা আমার ওপর হামলা চালিয়ে মারধর করে গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। এমনকি তখনও নিরাপদ আশ্রয় পাওয়া যায়নি। সর্বশেষ ২০২৪ সালের ২৮ অক্টোবর বিএনপির সমাবেশে অংশ নেওয়ার পর কেরামতগঞ্জ বাজারে আমার এবং আমার দলের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হয়।”

তারেক আজিজ অভিযোগ করেন, আওয়ামী লীগ সরকার পতনের পর তোফায়েল বিদেশে পালিয়ে যান। বর্তমানে তিনি বিদেশে বসেই তার বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচার করছেন এবং নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছেন। তিনি এসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, “আমার কাছ থেকে আদায়কৃত মোট ২৮ লাখ ৭৬ হাজার টাকা ফেরত চাই।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সামরাজ মৎস্য ঘাট সমবায় সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বশার ও কামালসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অভিযোগের বিষয়ে জানতে তোফায়েলের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়। তবে তার বাবা আব্দুর রশিদ বলেন, “বিষয়টি পারিবারিকভাবে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

আওয়ামী লীগ আমলে নির্যাতন, এখন বিদেশে বসে অপপ্রচার ও হুমকি

আপডেট সময় : ০৯:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫