ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর সংবাদ সংগ্রহে গিয়ে বিটিভির সাংবাদিকের ওপর হামলা, কুপিয়ে গুরুতর জখম কেন্দ্রে গিয়ে ভোট দিলেন তারেক রহমান নির্বাচনে অংশ না নিয়ে বয়কটের ঘোষণা এক প্রার্থীর নিজ জন্মভূমিতেই ভোটাধিকার প্রয়োগ করলেন মির্জা ফখরুল উপদেষ্টা ফারুকী ও স্ত্রী তিশার সম্পদের বিস্তারিত হিসাব উদ্বোধন স্বপ্নপূরণে অভিভূত অবন্তি সিঁথি, বললেন—কল্পনাতেও ছিল না নির্বাচনে অনুপস্থিত আওয়ামী লীগ, কর্মী ও সমর্থকদের কদর এখন তুঙ্গে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির গ্রেপ্তার হলুদের সঙ্গে কোন কোন উপাদান মিশিয়ে খেলে বেশি উপকার পাওয়া যায়?

প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সারলো রাশিয়া

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১০০ বার পড়া হয়েছে

প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সারলো রাশিয়া

সফলভাবে পারমাণবিক শক্তিচালিত বুরেভেসতনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। দেশটির দাবি, এ ক্ষেপণাস্ত্র যেকোনো প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ রোববার বলেছেন, রাশিয়া এ ক্ষেপণাস্ত্র মোতায়েনের প্রস্তুতি নেবে।

রাশিয়ার সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ ভ্যালেরি গেরাসিমভ বলেছেন, ২১ অক্টোবর এ পরীক্ষা চালানো হয়। এ সময় ক্ষেপণাস্ত্রটি ১৪ হাজার কিলোমিটার (৮ হাজার ৭০০ মাইল) দূরত্ব অতিক্রম ও প্রায় ১৫ ঘণ্টা আকাশে অবস্থান করে।

এ প্রসঙ্গে ইউক্রেন যুদ্ধের দায়িত্বে থাকা জেনারেলদের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, এটি এমন এক অনন্য অস্ত্র, যা বিশ্বে আর কারও নেই। ক্রেমলিন তাঁর এ বক্তব্য প্রকাশ করে আজ।

পুতিন আরও বলেন, একসময় রুশ বিশেষজ্ঞেরা তাঁকে জানিয়েছিলেন যে এমন ক্ষেপণাস্ত্র তৈরি করা প্রায় অসম্ভব। কিন্তু এখন ক্ষেপণাস্ত্রটির গুরুত্বপূর্ণ পরীক্ষা সম্পন্ন হয়েছে।

গেরাসিমভ বলেন, পারমাণবিক শক্তিচালিত ক্ষেপণাস্ত্রটি এবারের পরীক্ষায় দীর্ঘপথ পাড়ি দিয়েছে। যদিও এর পাল্লা মূলত সীমাহীন। এটি যেকোনো ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা ভেদ করতে সক্ষম।

গত বুধবার পুতিন বলেন, ‘আমাদের পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা সবচেয়ে আধুনিক, এমনকি যেকোনো পারমাণবিক শক্তির চেয়েও বেশি আধুনিক।’

ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টসের (এফএএস) তথ্য অনুযায়ী, বিশ্বের মোট পারমাণবিক অস্ত্রের ৮৭ শতাংশই রাশিয়া ও যুক্তরাষ্ট্রে মজুত আছে। তাদের এসব অস্ত্র দিয়ে পৃথিবী বহুবার ধ্বংস করা সম্ভব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

লাইনে দাঁড়িয়ে ১৭ বছর পর নিজ কেন্দ্রে ভোট দিলেন বাবর

প্রতিরক্ষাব্যবস্থা এড়িয়ে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা সারলো রাশিয়া

আপডেট সময় : ০৪:৪৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫