ঢাকা ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি সইয়ের স্বাক্ষী হতে মালয়েশিয়ায় ট্রাম্প

  • sharmin sanjida
  • আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়ায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক সহযোগিতা জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনে অংশ নিতে তিনি দেশটিতে গেছেন।

আসিয়ান সম্মেলনের পাশাপাশি কুয়ালালামপুরে আরও একটি গুরুত্বপূর্ণ আয়োজনে অংশ নেবেন ট্রাম্প। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে শান্তিচুক্তি সই হবে এই অনুষ্ঠানে। গত মে মাসে সীমান্ত বিরোধ নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষে প্রাণহানি ঘটে।

রোববার ট্রাম্পকে বহনকারী মার্কিন প্রেসিডেন্টের বিশেষ উড়োজাহাজ ‘এয়ার ফোর্স ওয়ান’ কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম।

মালয়েশিয়ায় পৌঁছানোর আগে ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে “একটি বড় শান্তিচুক্তি” সই করতে তিনি মালয়েশিয়ার পথে রয়েছেন। তিনি আরও জানান, তাঁর আগমনের পরপরই চুক্তি সই সম্পন্ন করা হবে, যাতে সংশ্লিষ্ট সবাই উপস্থিত থাকতে পারেন।

মূলত দিনের পরবর্তী ভাগে চুক্তি সই হওয়ার কথা ছিল। তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল অনুষ্ঠানটি আগেভাগে আয়োজনের অনুরোধ জানান। কারণ, শনিবার মারা গেছেন থাইল্যান্ডের রাজা মহা ভাজিরালংকর্নের মা রানি সিরিকিত।

ট্রাম্প জানিয়েছেন, তিনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী সঙ্গে সাক্ষাৎ করে দেশটির জনগণের প্রতি সমবেদনা জানাবেন।

পাঁচ দিনের এই সফরে ট্রাম্প মালয়েশিয়ার পর জাপান ও দক্ষিণ কোরিয়া যাবেন। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার পর এশিয়ায় এটাই তাঁর প্রথম সফর এবং এখন পর্যন্ত সবচেয়ে দীর্ঘ বিদেশ সফর।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

থাইল্যান্ড-কম্বোডিয়া শান্তিচুক্তি সইয়ের স্বাক্ষী হতে মালয়েশিয়ায় ট্রাম্প

আপডেট সময় : ১২:৩১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫