ঢাকা ১০:২৬ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

প্রথমার্ধে জাপানকে দুই গোল দিল ব্রাজিল

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫
  • ১২৪ বার পড়া হয়েছে

প্রথমার্ধে জাপানকে দুই গোল দিল ব্রাজিল

এশিয়া সফরের প্রথম ম্যাচে দক্ষিণ কোরিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রাজিল। মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে জাপানের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলের লিড নিয়েছে সেলেসাওরা।

জাপানের আমিনোমোতো স্টেডিয়ামে শুরুর একাদশে বেশ কিছু পরিবর্তন এনে শুরু করেন ব্রাজিলের ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি। গোলবারে বেন্তোর জায়গায় হুগো সৌজাকে শুরু করান। রক্ষণে ফ্যাবরিসিও ব্রুনোর সঙ্গে বেরালেদোর জুটি গড়েন। বিশ্রামে রাখেন এদার মিলিতাও ও গ্যাব্রিয়েল মাঘালহায়েসকে।

ফুলব্যাকে এদিন রাইটে ছিলেন পাউলো হেনরিক ও লেফটে ছিলেন আগুয়েস্তো। মিডফিল্ডের কাসেমিরো ও ব্রুনো গিমারেজকে শুরুর একাদশে রাখলেও অ্যাটাকার রদ্রিগো গোয়েসকে বিশ্রাম দেন কার্লো। তার জায়গায় শুরুর একাদশে নিয়ে আসেন লুকাস পাকুয়েতাকে। এস্তেভাও ও ম্যাথিউস কুনিয়ার জায়গায় খেলান লুইস হেনরিখ এবং গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে।

শুরুর একাদশে জায়গা পাওয়া ডিফেন্ডার হেনরিক ২৬ মিনিটে দলকে প্রথম লিড এনে দেন। ওয়ান-ওয়ান খেলে ব্রুনো গিমারেজের বল ধরে জালে পাঠান। পাকুয়েতার ফাঁকায় বাড়ানো বল ধরে ৩২ মিনিটে ব্যবধান ২-০ করেন আর্সেনালে খেলা ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্টিনেল্লি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

প্রথমার্ধে জাপানকে দুই গোল দিল ব্রাজিল

আপডেট সময় : ০৫:৪৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫