ঢাকা ১০:১২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ৯৮ বার পড়া হয়েছে

আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। আজ রোববার এ তথ্য জানিয়েছে পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তর (আইএসপিআর)। খবর আল জাজিরার

পাকিস্তান সেনাবাহিনীর মিডিয়া শাখা বলছে, আফগানিস্তান সীমান্তে রাতভর সংঘর্ষে ২৩ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরও ২৯ জন সেনা সদস্য।

এর আগে তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহতের পাশাপাশি ৩০ জন আহত হয়েছেন। আর আফগানিস্তানের ৯ সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন ১৬ জন।

এদিকে আফগানিস্তানের গণমাধ্যম টেলো নিউজের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তালেবান প্রতিরক্ষা মন্ত্রণালয় পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের বিভিন্ন এলাকায় ভারী অস্ত্র ও ট্যাংক মোতায়েন করছে। আগের রাতের গোলাগুলি শেষ হলেও আজ রোববার থেমে থেমে গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন পাকিস্তানের কুরম এলাকার বাসিন্দারা।

সংঘর্ষের জেরে পাকিস্তান সীমান্ত পথগুলো বন্ধ করে দিয়েছে বলে জানিয়েছে রয়টার্স। দেশটির নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে পিটিভি নিউজ জানিয়েছে, সেনাবাহিনী আফগানিস্তানের অন্তত ১৯টি সীমান্ত চৌকি দখলে নিয়েছে। আর তালেবানের বরাত দিয়ে আফগান গণমাধ্যম আমু নিউজ জানিয়েছে, ধ্বংস করা হয়েছে পাকিস্তানের ১১টি সীমান্ত চৌকি।

গত বৃহস্পতিবার কাবুলে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এ নিয়ে তালেবান সরকার এক বিবৃতিতে জানায়, এটি ছিল পাকিস্তানের চালানো বিমান হামলা। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

এর জেরে গতকাল শনিবার রাতে পাকিস্তানি সেনা ও তালেবানের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়। তালেবানের দাবি, গত বৃহস্পতিবার কাবুলে পাকিস্তান বিমান হামলা চালায়। এর জবাবে সীমান্তে গুলি ছোঁড়া হয়। আর পাকিস্তানের দাবি, তালেবান বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালিয়েছে। ফলে সেনারাও পাল্টা জবাব দিতে বাধ্য হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

আফগানিস্তান সীমান্তে সংঘর্ষে ২৩ সেনা নিহত: পাকিস্তান

আপডেট সময় : ০৬:০৯:২৭ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫