ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

আর্জেন্টিনায় নারী নির্যাতনবিরোধী বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • ৯৫ বার পড়া হয়েছে

আর্জেন্টিনায় তিন তরুণীকে হত্যা করেছে একটি মাদক চক্রের সদস্যরা। নৃশংস এই হত্যাকাণ্ডের প্রতিবাদ ও ন্যায়বিচারের দাবিতে শনিবার দেশটির রাজধানী বুয়েনস আয়ার্সে সংসদ ভবনের সামনের রাস্তায় বিক্ষোভ করেন হাজারো মানুষ। 

নিহতরা হলো– ১৫ বছর বয়সী লারা গুতিয়েরেস এবং তাঁর ২০ বছর বয়সী দুই কাজিন মোরেনা ভার্দি ও ব্রেন্ডা দেল কাস্তিয়ো। পরিসংখ্যান বলছে, আর্জেন্টিনায় প্রতি ৩৬ ঘণ্টায় একজন নারী খুন হন।

তদন্তে জানা যায়, একটি মাদক চক্রের সদস্যরা পার্টিতে যাওয়ার কথা বলে তাদের গাড়িতে তুলে নেয়। পরে তাদের ওপর নির্যাতন চালিয়ে হত্যা করে এবং সেই দৃশ্য সরাসরি সম্প্রচার করে। ঘটনার সঙ্গে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে চক্রের মূল হোতা, ২০ বছরের এক পেরুভিয়ান যুবক এখনও পলাতক। বিবিসি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

আর্জেন্টিনায় নারী নির্যাতনবিরোধী বিক্ষোভ

আপডেট সময় : ০৪:০৯:১০ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫