ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

কান্না ব্যাতিত কেন চোখ থেকে অনবরত পানি ঝরে?

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৩ বার পড়া হয়েছে

কান্না ব্যাতিত কেন চোখ থেকে অনবরত পানি ঝরে?

চোখকে ধুলাবালি ও ময়লা থেকে রক্ষা করে চোখের পানি। হঠাৎ চোখে কিছু পড়লে চোখ থেকে সেই ময়লা ধুয়ে দেওয়ার জন্য প্রচুর পানি নিঃসরিত হয়। চোখ শুষ্ক হয়ে গেলেও চোখ থেকে অতিরিক্ত পানি ঝরতে পারে। চোখ জীবাণু দ্বারা সংক্রমিত হলে বা প্রদাহ হলে চোখ থেকে অনবরত পানি ঝরে, যাতে সংক্রামক অণুজীব, সেগুলোর টক্সিন বা বিষাক্ত পদার্থ ধুয়ে যায়।

স্বাভাবিক অবস্থায় আমাদের চোখের মণির সামনে পাতলা স্বচ্ছ পানির একটি স্তর থাকে। এই পানির স্তর আমাদের চোখের মণি ভিজিয়ে রাখে ও স্বচ্ছ রাখতে সাহায্য করে। এই পানি প্রতি মিনিটে একটি নির্দিষ্ট পরিমাণে তৈরি হয়ে নিঃসৃত হয়; আবার নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে চোখ থেকে নিষ্কাশিত হয়।

নেত্রনালির মাধ্যমে চোখের পানি নিষ্কাশিত হয়ে নাকের মধ্য দিয়ে গলার ভেতরে চলে যায়। কিন্তু যদি কোনো কারণে এই নেত্রনালি সরু হয়ে যায় বা চোখের পানির প্রবাহপথ বন্ধ হয়ে যায়, তবে চোখ থেকে পানি ঠিকভাবে নিষ্কাশিত হতে পারে না।

তখন অনবরত চোখ থেকে পানি ঝরতে থাকে। এর সঙ্গে যুক্ত হতে পারে ঘন ঘন জীবাণুর সংক্রমণ। এ অবস্থায় নেত্রনালি পরীক্ষা করে অস্ত্রোপচারের মাধ্যমে চোখের পানিনিষ্কাশনের বিকল্প পথ তৈরি করে দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

কান্না ব্যাতিত কেন চোখ থেকে অনবরত পানি ঝরে?

আপডেট সময় : ০৬:০৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫