ঢাকা ১২:১৫ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের পশ্চিম ভাসানচর চৌধুরী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিহত দু’জনের মৃতদেহ স্থানীয়দের সহায়তায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ রিপোর্ট লেখার সময় (রাত ৮টা) এখনো এক শিশু নিখোঁজ রয়েছে।
নিহতরা হলো, ওই গ্রামের বেলালউদ্দিন মৃধার স্ত্রী মালেকা বেগম (৭০) এবং তাঁর দুই নাতি তৌসিক (৬) ও সোয়াদ (৭)। নিহত দুই শিশু সম্পর্কে আপন চাচাতো ভাই। তৌসিকের বাবার নাম জহিরুল ইসলাম তোতা আর সোয়াদের বাবার নাম শরিফউদ্দিন মৃধা। তারা যথাক্রমে ভাসানচর প্রাথমিক বিদ্যালয়ের প্রথম ও দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম চৌধুরী বলেন, বৃহস্পতিবার দুপুরে বাড়ির পাশে কুমার নদে গোসল করতে যায় আপন চাচাতো দুই ভাই শিশু সোয়াদ (৬) ও তৌসিফ (৭)। এসময় তারা পানিতে ডুবে যায় ডুবে। তাদেরকে উদ্ধার করতে যেয়ে তাদের দাদিও পানিতে ডুবে যান। তবে তাদের নিখোঁজ হওয়ার বিষয়টি তাৎক্ষণিকভাবে কেউ জানতে পারেনি।
এদিকে, বিকেল সাড়ে পাঁচটার দিকে নদীতে দু’টি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় জনতা ফায়ার সার্ভিসে খবর দেয়। এরপর মৃতদেহ উদ্ধার করলে তাদের পরিচয় জানা যায়।
ফরিদপুর ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মোহাম্মদ নিসার আলী বলেন, বিকেল পোনে পাঁচটার দিকে দু’টি মৃতদেহ কুমার নদে ভেসে উঠেছে বলে খবর পেয়ে সেখানে উদ্ধার কর্মীরা ছুটে যান। সন্ধ্যা ৬টার দিকে তাদের উদ্ধার করার পর নিহতদের পরিচয় জানা যায়। এ ঘটনায় নিহত অপর শিশু সোয়াদ নিখোঁজ রয়েছে। তবে রাত হয়ে যাওয়ায় আজকের মতো উদ্ধার কাজ শেষ করা হয়েছে। শুক্রবার সকাল পর্যন্ত নিখোঁজ শিশুর সন্ধান না মিললে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

ফরিদপুরে পানিতে ডুবে দুই শিশুসহ তিনজনের মৃত্যু

আপডেট সময় : ১০:৩২:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫