ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

বাংলাদেশ চিন্তিত না প্রতিপক্ষ ভারতকে নিয়ে

  • Musabbir Khan
  • আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ চিন্তিত না প্রতিপক্ষ ভারতকে নিয়ে

এশিয়া কাপের সুপার ফোরে শুভসূচনা করেছে বাংলাদেশ। শ্রীলঙ্কাকে হারিয়ে আত্মবিশ্বাসী দল এবার নামবে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের বিপক্ষে। ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার। তার আগে সোমবার অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন না থাকলেও বাংলাদেশি সাংবাদিকদের অনুরোধে কিছু সময় দেন তিনি। সেখানেই জানান, ভারতের বিপক্ষে ম্যাচটিকে আলাদা করে দেখছেন না তারা।

কাগজে-কলমে সূর্যকুমারের ভারতই এই আসরের সবচেয়ে শক্তিশালী দল। তবে মেহেদীর কণ্ঠে ছিল নির্ভার ভাব, ‘একটা ম্যাচ জেতার পর আলাদা কিছু ভাবছি না। শুরু থেকেই আমরা স্বাভাবিক থাকি। ভারতের সঙ্গেই হোক বা অস্ট্রেলিয়ার সঙ্গে, আমাদের কাছে ম্যাচ মানে শুধু ক্রিকেট খেলা।’

ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড একেবারেই হতাশাজনক। দুই দেশের ১৭ লড়াইয়ে জয়ের দেখা মেলে মাত্র একবার, বহুজাতিক আসরে তো নেই কোনো জয়। তবু ইতিহাসকে পাত্তা দিচ্ছেন না মেহেদী, ‘সবকিছু ম্যাচ সিচুয়েশনের ওপর নির্ভর করে।’

ভারত-বাংলাদেশ ম্যাচ মানেই সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনার ঝড়। তবে সেই চাপকে গুরুত্ব দিচ্ছেন না মেহেদী, ‘আমরা সেসব নিয়ে ভাবি না। এগুলো মিডিয়া বা সমর্থকের তৈরি। প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের মতোই আমরা স্বাভাবিকভাবে খেলবো।’

শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে উইকেটশূন্য থাকা পর মেহেদীর খেলা হয়নি আফগানিস্তানের বিপক্ষে শেষ ম্যাচে। তবে আবার শ্রীলঙ্কার বিপক্ষে সুযোগ পেয়ে দুটি উইকেট পেয়েছেন তিনি। মেহেদী বলেন, ‘ভালোর তো কখনো শেষ থাকে না। মনে হলো আরও যদি ভালো করতে পারতাম, তাহলে আরও ভালো হতো। একটা ভালো জিনিস যে যখন খেলছে, পারফর্ম করছে। এটা আমাদের দলের জন্য ভালো দিক।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

বাংলাদেশ চিন্তিত না প্রতিপক্ষ ভারতকে নিয়ে

আপডেট সময় : ০৫:০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫