ঢাকা ১০:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

রাজধানীর মহাখালীতে সড়কে বাস আড়াআড়ি করে রেখে বিক্ষোভ করেছেন পরিবহন শ্রমিকরা। রোববার দুপুরে প্রায় দেড় ঘণ্টা রাস্তা বন্ধ থাকায় আশপাশ এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন নগরবাসী।

বনানী থানার ওসি রাসেল সরোয়ার সমকালকে বলেন, মহাখালী ট্রাফিক পুলিশকে সহায়তাকারী তিতুমীর কলেজের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে একতা পরিবহনের হেলপারের ঝামেলা হয়। এরপর বিষয়টি নিয়ে চালক-শ্রমিকদের সঙ্গে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসেন। এর মধ্যে আরও সাত-আটটি বাস শিক্ষার্থীরা আটকে দেয়। পরে বিষয়টি মিটমাট হয়ে গেলে বেলা ৩টার দিকে তারা রাস্তা থেকে বাস সরিয়ে নেন। এরপর যান চলাচল স্বাভাবিক হতে থাকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর দেড়টার দিকে পরিবহন শ্রমিকরা সড়কের দুই পাশে বাস রেখে যান চলাচল বন্ধ করে দেন। তারা মহাখালী রেলগেট থেকে নাবিস্কো পর্যন্ত বিভিন্ন স্থানে আড়াআড়ি করে বাস রেখে প্রতিবন্ধকতা তৈরি করে রেখেছিলেন। এ সময় মগবাজার থেকে মহাখালী সড়ক, গুলশান, বনানী এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। অনেকে ক্ষোভ প্রকাশ করতে করতে প্রচণ্ড গরমের মধ্যে হেঁটে গন্তব্যে পৌঁছান। প্রায় দেড় ঘণ্টা পর পরিবহন শ্রমিকরা সড়ক অবরোধ তুলে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

মহাখালীতে পরিবহন শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট সময় : ০১:১৬:৩৮ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫