ঢাকা ০৪:২১ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

‎সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

‎গাইবান্ধার সুন্দরগঞ্জে ৭ম শ্রেণির এক শিক্ষার্থী (১৩) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন।

‎শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার দহবন্দ ইউনিয়নের পূর্ব ঝিনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ধর্ষণের শিকার ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী।

‎এ ঘটনায় অভিযুক্তরা হলেন- দক্ষিণ ধুমাইটারি গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব (২০), একই গ্রামের আনারুলের ছেলে সোহেল রানা (১৮) ও নাহিদ ইসলাম (১৯)।

‎পুলিশ ও স্থানীয়রা জানায়, প্রতিবেশি ফুফা হিসেবে সজিবের সাথে ভুক্তভোগী ওই কিশোরীর প্রায় সময়ে মোবাইলে কথা বলতেন । কিন্তু বৃহস্পতিবার সজিব রাতে ওই কিশোরীর সাথে দেখা করতে বলে। শুক্রবার দিবাগত রাতে ভুক্তভোগী ওই কিশোরীকে বাড়িতে থেকে ডেকে নেয় অভিযুক্ত যুবক। গুরুত্বপূর্ণ কথা আছে বলে তাকে বাড়ির বাহিরে আসতে বলেন। এরপর ওই কিশোরীকে নানা প্রলোভন এ ব্লাকমেইল করে বাড়ি থেকে কিছুটা দূরে নিয়ে যায় সজিব। তারপর পার্ম্ববর্তী চিত্তরঞ্জনের একটি বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে প্রথমে সজিব জোরপূর্বক ধর্ষণ করে। পরে সজিবের দুই বন্ধু নাহিদ ও সোহেল পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। এসময় অভিযুক্ত সজিবকে ধাওয়া করে ভুক্তভোগী ওই কিশোরী। পরে দুই পথচারী তার কাছে ঘটনার বিস্তারিত জেনে সেখান থেকে  উদ্ধার করে বাড়িতে পৌঁছে দেন। তবে, বিষয়টি দীর্ঘ সময় ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তরা।

‎এদিকে, ওই কিশোরী বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে থানায় ভিক্টিম সাপোর্ট সেন্টারে নিয়ে আসে। আগামী শনিবার সকালে তাকে ডাক্তারি পরীক্ষার জন্য গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হবে। তবে, চাঞ্চল্যেকর এ ঘটনায় সমালোচনার ঝড় উঠেছে। আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

‎ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ জানান, সংঘবদ্ধ ধর্ষণের শিকার ওই কিশোরীকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি অভিযোগ দাখিল করেছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

‎সুন্দরগঞ্জে স্কুলছাত্রীকে বাঁশঝাড়ে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

আপডেট সময় : ০৭:৫৭:৪১ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫