ঢাকা ০৭:৩৯ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

যশোরে ইয়াবাসহ দুই যুবক আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫
  • ৩৩১ বার পড়া হয়েছে

যশোরে ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে ডিবি পুলিশ। আটককৃতরা হলেন যশোর সদর উপজেলার বোলপুর গ্রামের মৃত মোন্তাজ আলী বিশ্বাসের ছেলে শহিদুল ইসলাম মিলন এবং চৌগাছার রামভদ্রপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফিরোজ উদ্দিন।

মঙ্গলবার সন্ধ্যার পর যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের বোলপুর দক্ষিণপাড়া থেকে তাদের আটক করা হয়। ডিবির এসআই কামাল হোসেন জানান, তাদের কাছে খবর আসে দুই যুবক ওই এলাকায় মাদক বেচাকেনা করছেন। তাৎক্ষণিক তার নেতৃত্বে ডিবির একটি টিম অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় শহিদুল ইসলাম মিলনের কাছ থেকে ৬০ পিস এবং ফিরোজের কাছ থেকে আরও ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়েরের পর বুধবার তাদের আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

যশোরে ইয়াবাসহ দুই যুবক আটক

আপডেট সময় : ১০:০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ১৩ অগাস্ট ২০২৫