ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

স্বামীর জিব কামড়ে ছিঁড়ে ফেললেন স্ত্রী

যশোরে সোহাগ হোসেন (২৪) নামে এক যুবকের জিব কামড়ে ছিঁড়ে ফেলেছেন তার স্ত্রী। সোমবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যদের দাবি, সাংসারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। গুরুতর আহতাবস্থায় সোহাগ হোসেনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত সোহাগ চৌগাছা উপজেলার পাতিবিলা এলাকার মোজাম্মেল হকের ছেলে।

সোহাগের চাচি রাবেয়া বেগম হাসপাতালে সাংবাদিকদের জানান, দুপুর সাড়ে ১২টার দিকে সোহাগের সঙ্গে তার স্ত্রী সীমা খাতুনের সাংসারিক বিষয়ে ঝগড়া হয়। একপর্যায়ে সীমা খাতুন কামড় দিয়ে তার স্বামীর জিব কেটে আলাদা করে ফেলে।

তিনি আরো জানান, পরে বাড়ির লোকজন সোহাগকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। এ সময় দায়িত্বরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করেন।

জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আল হাসান বলেন, সোহাগ আর কখনোই জিব ফিরে পাবে না। তবে তিনি আশঙ্কামুক্ত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

স্বামীর জিব কামড়ে ছিঁড়ে ফেললেন স্ত্রী

আপডেট সময় : ০১:৪৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০২৪