ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড নারায়ণগঞ্জে দুর্ধর্ষ ডাকাতি, লুট ৭ লাখ টাকা ও স্বর্ণালঙ্কার চার খনি থেকে উত্তোলন হলো ২ লাখ ২১ হাজার কেজি স্বর্ণ সায়েন্সল্যাবে ‘অধ্যাদেশ মঞ্চ’: নতুন কর্মসূচির ঘোষণা আন্দোলনকারীদের বিয়ের কথা স্বীকার করেই সিনেমায় পা, পরে হয়ে ওঠেন মহানায়িকা ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলের পদত্যাগ নিশ্চিত হলেই মাঠে ফিরবেন ক্রিকেটাররা সিঙ্গাপুরে জুবিন গার্গ মৃত্যু ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে শীতের দাপট বাড়তে পারে আজ থেকেই সব বই পেতে শিক্ষার্থীদের আরও ১৫ দিনের ধৈর্য, ব্যর্থ এনসিটিবি পাখিপ্রেমীর উদ্যোগে পাবনার প্রকৃতিতে মুক্তি পেল আটটি পাতিসরালি

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মামলা,প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী

গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এবং যুগ্ন আহবায়কসহ সকল নেতাকর্মীদের নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল। এসময় তারা ভূমিদস্যু, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী ইসলাম উদ্দিন গংয়ের শাস্তি এবং তাদেরকে দল থেকে বহিষ্কারের দাবী করেন।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তারা বিক্ষোভ মিছিল করেন।

গাজীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজ। তাদের দাবী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিন গং এক নারীকে দিয়ে তাদেকেসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে চাঁদাবাজির মিথ্যা অভিযোগ এনে মামলা দায়ের করে।

মিছিল শেষ সমাবেশে তারা বলেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইউনুছ আলী নছ মিয়া এবং যুগ্ন আহবায়ক জসিম উদ্দিন জসিম তাজসহ দলের কোনো নেতাকর্মী কখনোই কোনো ধরনের চাঁদাবাজির সাথে জড়িত ছিল না। একটি সাজানো চাঁদাবাজি মামলা দিয়ে তাদেরকে আসামী করা হয়েছে। রাজনৈতিকভাবে দলীয় নেতাকর্মীদের কাছে স্বেচ্ছাসেবক দলের সুনাম নষ্ট করার জন্য একটি পক্ষ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা দিয়েছে। পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ তদন্ত করে চাঁদাবাজির সাথে জড়িত ব্যাক্তিদেরকে আইনের আওতায় নিয়ে বিচারের দাবী করছি।

প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দেন গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সম্পাদক ফখরুল ইসলাম সরকার, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম, শাকিল আহমেদ, সাবেক জাসাস নেতা জসীম উদ্দিন, স্বেচ্ছাসেবক দলের নাজমুল হাসান, মনোয়ার হোসেন, ছাত্রদলের তানভীর ইসলামসহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীবৃন্দ। প্রতিবাদ সভা শেষে তারা মহাসড়কের পাশে ইসলাম উদ্দিনের কুশপুত্তলিকায় আগুণ দিয়ে পুড়িয়ে প্রতিবাদ জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

২৮ ঘণ্টারও বেশি সময় ফুটবল শূন্যে ভাসিয়ে গড়লো বিশ্ব রেকর্ড

গাজীপুরে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নামে মামলা,প্রতিবাদে বিক্ষোভ র‍্যালী

আপডেট সময় : ০৭:১৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫