ঢাকা ১০:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

চরফ্যাশনে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও দলের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ভোলার চরফ্যাশনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার দুলারহাট থানা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ মিছিলটি দুলারহাট বিএনপি অফিস থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার দলীয় কার্যালয়ের সামনে এসে পথসভায় মিলিত হয়।

পথসভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম বলেন, “তারেক রহমানকে নিয়ে কটূক্তি কিংবা বিএনপির বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে চরফ্যাশন ও মনপুরার জনগণকে সঙ্গে নিয়ে কঠোর জবাব দেওয়া হবে।” তিনি বলেন, “সমালোচনা করার আগে প্রতিটি রাজনৈতিক ব্যক্তি বা সংগঠনের ইতিহাস-ঐতিহ্য জানা প্রয়োজন।”

নাজিম উদ্দিন আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে হবে, যাতে সব ষড়যন্ত্র ব্যর্থ হয়।”

সভায় আরও বক্তব্য দেন দুলারহাট থানা বিএনপির সাধারণ সম্পাদক ও উপজেলা বিএনপির আইনবিষয়ক সম্পাদক এডভোকেট সিদ্দিক মাতাব্বর, নীলকমল ইউনিয়ন বিএনপির সভাপতি নওরজ বাবুল, নুরাবাদ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার আলম, সিনিয়র সহ-সভাপতি হারুন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, যুবদল সভাপতি সুমন হাওলাদার, সম্পাদক আশ্রাফুদ্দিন বাবলু, যুগ্ম সম্পাদক বেলাল হোসেন এবং জামাল মহরিসহ আরো অনেকে।

নেতাকর্মীরা তাদের বক্তব্যে তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চলমান অপপ্রচারের তীব্র নিন্দা জানান। তারা বলেন, “জামায়াত-শিবির ও এনসিপি এসব ষড়যন্ত্রে জড়িত, যারা সরকারদলীয় মদদপুষ্ট কিংস পার্টির ছত্রছায়ায় থেকে গণতন্ত্রবিরোধী কর্মকাণ্ড চালাচ্ছে।”
বক্তারা হুঁশিয়ার করে বলেন, “রাজনৈতিক শিষ্টাচার অমান্য করে তারেক রহমানকে কটূক্তি করা শুধু অশোভন নয়, জাতির জন্য লজ্জার বিষয়। এসব ষড়যন্ত্র কখনোই সফল হবে না।”
বক্তারা ঘোষণা করেন, “বিএনপির গণতান্ত্রিক আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।”

এসময় জাতীয়তাবাদর যুবদল, সেচ্ছাসেবকদল,শ্রমিকদল , ছাত্রদলসহ অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

চরফ্যাশনে তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

আপডেট সময় : ০৪:১৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুলাই ২০২৫