ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

কুষ্টিয়ায় বিজিবির যৌথ অভিযানে চায়না দুয়ারি ও জাল জব্দ

কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি যৌথ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চায়না দুয়ারি এবং বেহুন্দী জাল জব্দ করেছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদুর রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ উদয়নগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা জেলার দৌলতপুর উপজেলাধীন মানিকের চর এবং বাংলাবাজার খারিজাথাক এলাকায় বিপুল পরিমাণ অবৈধ “চায়না দুয়ারি ও বেহুন্দী” জালের মজুদ থাকার তথ্য পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে লেঃ কর্নেল মোঃ মাহবুব মুর্শেদ রহমান, পিএসসি, অধিনায়ক, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় গত ৭ জুলাই বিকাল ৫ টা হতে আজ ৮ জুলাই সকাল ১১ টা পর্যন্ত দুই দফায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল হাই সিদ্দিকী, মৎস অফিসার হোসেন আহমেদ স্বপন, এবং সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

উক্ত অভিযানে বিজিবি এবং আনসার সদস্যদের সহযোগিতায় মানিকের চর এবং বাংলা বাজার খারিজাথাক এলাকা তল্লাশির মাধ্যমে প্রায় ৮৫০০ কেজি অবৈধ চায়না দুয়ারি জাল, ৩৫০০ কেজি বেহুন্দী জাল, ১৫টি বড় সাইজের ড্রাম এবং ৪,০০০ কেজি জাল তৈরীর যন্ত্রাংশ জব্দ করা হয়। এসব জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৮৪,৪৫,০০০/- (এক কোটি চুরাশি লক্ষ পঁয়তাল্লিশ হাজার) টাকা।

উক্ত জব্দকৃত অবৈধ চায়না দুয়ারি জাল, বেহুন্দী জাল, ড্রাম এবং জাল তৈরীর যন্ত্রাংশ উপজেলা নির্বাহী কর্মকর্তা, দৌলতপুর এর নেতৃত্বে ধ্বংস করা হয় এবং ০৩ জন আসামীকে সর্বমোট ১৩,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

অবৈধ মৎস্য আহরণ ও জালের অপব্যবহার রোধে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) ভবিষ্যতেও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ে নিয়মিত অভিযান পরিচালনা করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

কুষ্টিয়ায় বিজিবির যৌথ অভিযানে চায়না দুয়ারি ও জাল জব্দ

আপডেট সময় : ১২:২৬:৪৭ অপরাহ্ন, বুধবার, ৯ জুলাই ২০২৫