ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

কোটালীপাড়ায় মন্দির থেকে চুড়ি হওয়া পূজার সামগ্রী মিললো ভাঙ্গারীর দোকানে, চোর আটক

গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি মন্দির থেকে চুরি হওয়া মালামাল মিললো দুটি ভাঙ্গারীর দোকানে। এ ঘটনায় রবিউল ফকির (৩১) নামের এক চোরকে আটক করেছে কোটালীপাড়া থানা পুলিশ।

আটককৃত চোর রবিউল ফকির উপজেলার উত্তর হিরণ গ্রামের সিরাজ ফকিরের ছেলে।

আজ মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে চোর রবিউল ফকিরের তথ্যমতে উপজেলার মধ্য মাঝবাড়ি ও কয়খা এলাকার দুটি ভাঙ্গারীর দোকান থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করা হয়। মালামালগুলো দুই হাজার ২ হাজার ৮শত৭০ টাকায় বিক্রি করা হয়েছিলো।

জানাগেছে, গত ২৯ জুন রাতে উপজেলার হিরণ গ্রামে সাংবাদিক সুবল চক্রবর্তীর পারিবারিক মন্দিরের তালা ভেঙ্গে পিতলের দূর্গা, কালি, গণেশ ও বিষ্ণু মুর্তিসহ পূজায় ব্যবহৃত কাসা, পিতল ও তামার সরঞ্জামাদি চুরি হয়।

এ ঘটনায় সাংবাদিক সুবল চক্রবর্তী অজ্ঞাতনামা আসামী দেখিয়ে কোটালীপাড়া থানায় অভিযোগ করেন। কোটালীপাড়া থানার এসআই আলামিন সরদার গোপন সংবাদের ভিত্তিতে চোর রবিউল ফকিরকে আটক করলে চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। উপজেলার মধ্য মাঝবাড়ি গ্রামের মনির হোসেন ও কয়খা এলাকার রাজীব গাজীর ভাঙ্গারীর দোকান থেকে চুরিকৃত মালামাল উদ্ধার করেন।

কোটালীপাড়া থানার এসআই আলামিন সরদার বলেন, মন্দিরের পূজার মালামাল চুরির বিষয়টি আমরা গুরুত্ব সহকারে তদন্ত শুরু করি। এ ঘটনায় সন্দেহজনকভাবে হিরণ গ্রামের রবিউল ফকিরকে আটক করি এবং তার দেওয়া তথ্যেমতে চুরি হওয়া পূজার সামগ্রী দুটি ভাঙ্গারির দোকান থেকে উদ্ধার করা হয়েছে। আসামীকে কোর্টে প্রেরণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

কোটালীপাড়ায় মন্দির থেকে চুড়ি হওয়া পূজার সামগ্রী মিললো ভাঙ্গারীর দোকানে, চোর আটক

আপডেট সময় : ০৮:১৫:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ জুলাই ২০২৫