ঢাকা ০৯:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

গাজীপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

গাজীপুর সদর উপজেলার পিরুজালী হাটখোলা এলাকায় শালদহ নদে গোসলে নেমে রিয়াজুল ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্র ডুবে মারা গেছে। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে নদ থেকে তার লাশ উদ্ধার করা হয়।

রিয়াজুল গাজীপুরের হাটখোলা এলাকায় বাবা-মায়ের সঙ্গে থাকত ও স্থানীয় মণিপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়।

স্বজন ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ১০ থেকে ১২ জন বন্ধুর সঙ্গে পিরুজালী হাটখোলা এলাকায় তুরাগ নদের শাখায় গোসল করতে নামে রিয়াজুল। একপর্যায়ে স্রোতে ডুবে যায় সে। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাননি। পরে খবর দেওয়া হয় টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে।

টঙ্গী ফায়ার সার্ভিসের ডুবুরি দলের প্রধান ইদ্রিস আলী বলেন, খবর পেয়ে বিকেলেই তাঁরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। রাত ৯টার দিকে নদ থেকে রিয়াজুলের লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তৌহিদ আহমেদ জানান: পানিতে ডুবে মারা যাওয়া স্কুল শিক্ষার্থীর লাশ উদ্ধার করে তার পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করা হয়, এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা রুজু হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

গাজীপুরে নদীতে গোসল করতে নেমে স্কুল ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৮:২৩:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৪ জুলাই ২০২৫