কুষ্টিয়া র্যাব ১২ অভিযানে জেলার মিরপুর থানার চাঞ্চল্যকর জমির উদ্দিন হত্যা মামলার প্রধার আসামি আনিচুর রহমান সহ অন্য ৩ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
কুষ্টিয়া র্যাব ১২ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার পিপিএম এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন গত ৩০ জুন দুপুর ২ টার সময় জেলার মিরপুর থানাধীন মিটন গ্রামে মৃত্যু আব্দুর রহমানের ছেলে জসিম উদ্দিনকে পূর্ব শত্রুতার জের ধরে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে জমির উদ্দিন হত্যা করেন।
এই হত্যা কান্ডের ঘটনায় মিরপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়, যার মামলা নং-২, তারিখ ০১ জুলাই ২০২৫, ধারা-৩০২/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই ধারাবাহিকতায় র্যাব-১২, সিপিসি-১ এবং থানা পুলিশের সহায়তায় যৌথ আভিযানিক দল এবং র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখার সহযোগিতায় অদ্য ১ জুলাই ৪. সময় গোপন সংবাদের ভিত্তিতে উক্ত মামলার এজাহার নামীয় প্রধান ১নং এজাহার নামীয় আসামি মোঃ আনিচুর রহমান অনিক(২৩), পিতা-মোঃ সোনারুল ইসলাম, ২নং এজাহার নামীয় আসামি মোঃ নাঈম(২৩), পিতা-মৃত ফারুক হোসেন ও ৩নং এজাহার নামীয় আসামি মোঃ নাঈম খান(২৩), পিতা-মোঃ নিমাই চাঁদ, সর্বসাং-মিটন, থানা-মিরপুর, জেলা-কুষ্টিয়াদেরকে জেলার মিরপুর থানাধীন আমবাড়িয়া গ্রাম হতে গ্রেফতার করা হয়। ধৃত আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মিরপুর থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন।
তিনি লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করেন
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। জঙ্গী, সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, ছিনতাইকারী, জুয়ারি, মাদক ব্যবসায়ী, খুন, এবং অপহরণসহ বিভিন্ন চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতারে র্যাব নিয়মিত অভিযান চালিয়ে আসছে।
র্যাব-১২, সিপিসি-১, কুষ্টিয়া’কে তথ্য দিন, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গী মুক্ত বাংলাদেশ গঠনে অংশ নিন।
কুষ্টিয়া প্রতিনিধি 



















