ঢাকা ০৯:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

যুবতী’কে ধর্ষণচেষ্টায় ছুরিকাঘাত:গ্রামবাসীর পিটুনিতে মারা গেলো ডাকাত মন্নান!

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুতে আবদুল মন্নান (২৬) নামের এক যুবক গ্রামবাসীর গণপিটুনিতে মারা,গেছে।রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আবদুল মন্নান ওই এলাকার মছন আলী প্রকাশ ডাকাত মছনের ছেলে।সে মছন বাহিনীর ডাকাত দলের সদস্য বলে জানিয়েছেন স্থানীয়রা।রামু থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ ফরিদ এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে স্থানীয় এক যুবতীকে বাড়িতে ঢুকে ডাকাত আবদুল মন্নান ধর্ষণের চেষ্টা চালায়। ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে ওই যুবতীকে ছুরিকাঘাত করে। যুবতীর চিৎকার শুনে আশপাশের প্রতিবেশীরা জড়ো হন। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে মন্নানকে গণপিটুনি ও কুপিয়ে হত্যা করে।খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

রামু থানার পরিদর্শক মোহাম্মদ ফরিদ বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার বাড়িতে খুন, ডাকাতি, অপহরণের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার পিতা ও আরও তিন ভাইও ডাকাতিতে জড়িত।
স্থানীয় খুনিয়াপালং ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম ফরিদ বলেন, মছন আলী ও তার ছেলেদের একটি সশস্ত্র ডাকাত বাহিনী রয়েছে। তারা দীর্ঘদিন ধরে সড়ক ও বাড়ি-ঘরে ডাকাতি করে আসছে। স্থানীয় গ্রামবাসী তাদের অত্যাচারে অতিষ্ঠ।
গত শুক্রবার ডাকাত মছন বাহিনীর সদস্যদের গ্রেপ্তারের দাবিতে কক্সবাজার-টেকনাফ মহাসড়ক তিন ঘন্টা অবরোধ করে বিক্ষোভ করেছিলেন স্থানীয় গ্রামবাসী। এ বিক্ষোভের দুইদিনের মাথায় গণপিটুনিতে মারা গেলো আবদুল মন্নান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

যুবতী’কে ধর্ষণচেষ্টায় ছুরিকাঘাত:গ্রামবাসীর পিটুনিতে মারা গেলো ডাকাত মন্নান!

আপডেট সময় : ১০:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫