ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন

মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) কর্তৃক বিভিন্ন কর্মসূচী আয়োজন করেন।
কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি এক লিখিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিভিন্ন কর্মসূচির তথ্য নিশ্চিত করেন। তিনি উল্লেখ করেন
গত২৬ জুন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর ব্যবস্থাপনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে অত্র ব্যাটালিয়ন কর্তৃক বিভিন্ন কর্মসুচীর আয়োজন করা হয়ঃ

(ক) সকাল ১০ টা থেকে দুপর -১২ টা পর্যন্ত বর্ডার গার্ড পাবলিক স্কুল এন্ড কলেজে মাদকদ্রব্যের অপব্যবহার এবং অবৈধ পাচারবিরোধী রচনা প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান হয়। এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকগণের অংশগ্রহণে মাদকদ্রব্যের কুফল সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত রচনা প্রতিযোগিতা ও মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক ( অপারেশন) মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম।

(খ) বিকাল ৩ টা থেকে সারে ৪ টা পর্যন্ত চরচিলমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার খারিজাথাক মাধ্যমিক বিদ্যালয়ে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী এবং জনসাধারণের অংশগ্রহনে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিমিয় সভায় অত্র ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোঃ জাকিরুল ইসলাম কর্তৃক মাদকদ্রব্যের কুফল, পরিবার সমাজ ও দেশকে কিভাবে মাদকমুক্ত রাখা যায় এই সম্পর্কে স্থানীয় জনসাধারণকে প্রেষণা প্রদান করা হয়। এছাড়াও ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে মাদক প্রতিকারের উপায় এবং মাদকাসক্ত ব্যক্তিদের স্বাভাবিক জিবনে ফিরিয়ে আনার বিষয়ে আলোচনা করেন।

(গ) সন্ধ্যা ৫ টা ৪০ মিনিট ৬. ৫৫ মিনিট পর্যন্ত প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার প্রাগপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী এবং জনসাধারণের অংশগ্রহনে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মতবিনিমিয় সভায় উপস্থিত ছিলেন সেক্টর সদর দপ্তরের অতিরিক্ত পরিচালক( অপারেশন) মেজর মুহাম্মদ শফিকুল ইসলাম, মাদকের কুফল, অপব্যবহার এবং ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করেন।

(ঘ) এছাড়াও ২৬ জুন কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর অধীনস্থ বিওপি সমূহের ব্যবস্থাপনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং জনসাধারণের অংশগ্রহনে জনসচেতনতামূলক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদকের বিরুদ্ধে সর্বদা কঠোর অবস্থানের পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সচেতন করার কার্যক্রম অব্যাহত রেখেছে। ভবিষ্যতেও জনসাধারণকে সচেতন করতে বিভিন্ন কর্মসূচী আয়োজনের কার্যক্রম অব্যাহত রাখবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

কুষ্টিয়ায় মাদকদ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদযাপন

আপডেট সময় : ০৩:৫৮:১০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫