ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

শেফালীর মৃত্যু নিয়ে রহস্য, ময়নাতদন্তেও মেলেনি সঠিক কারণ

  • Meghla
  • আপডেট সময় : ০৩:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে

মাত্র ৪২ বছর বয়সে না ফেরার দেশে চলে গেলেন বলিউডের আলোচিত অভিনেত্রী শেফালী জারিওয়ালা। ‘কাঁটা লাগা’ গানে পারফরমেন্স করে যিনি একসময় রাতারাতি তারকাখ্যাতি পান। শুক্রবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তার স্বামী তাকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

তবে অভিনেত্রীর এই আকস্মিক মৃত্যু ঘিরে দেখা দিয়েছে নানা প্রশ্ন। প্রাথমিক রিপোর্টে মৃত্যুর কারণ হৃদরোগ বলা হলেও মুম্বাই পুলিশ জানিয়েছে, বিষয়টি পুরোপুরি স্পষ্ট নয়। ময়নাতদন্তের পরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এজন্য ফরেনসিক টিম পাঠানো হয় তার বাসায়।

ভারতের বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, শুক্রবার দিবাগত রাত ১টায় শেষ হয় ময়নাতদন্ত। এরপরও মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে নিশ্চিত নয় পুলিশ।

পুলিশের একজন কর্মকর্তা বলেন, “রিপোর্টে হৃদরোগের কথা বলা হলেও আমরা সব দিক বিবেচনায় নিয়ে তদন্ত চালাচ্ছি। প্রয়োজনে টক্সিকোলজি রিপোর্ট ও অতিরিক্ত ফরেনসিক বিশ্লেষণ করা হবে।”

জানা গেছে, শেফালী দীর্ঘদিন ধরে ডিপ্রেশন ও মৃগী রোগে ভুগছিলেন। ছোটবেলা থেকেই তার শারীরিক নানা জটিলতা ছিল বলে পরিবার সূত্রে জানা গেছে।

তবে এসব স্বাস্থ্যগত সমস্যার বাইরে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কিনা, সেটিই এখন খতিয়ে দেখা হচ্ছে। অভিনেত্রীর মৃত্যুর খবরে বলিউড অঙ্গনে শোকের ছায়া নেমে আসে। সামাজিক যোগাযোগমাধ্যমে তার সহকর্মী, ভক্ত ও শুভানুধ্যায়ীরা তাকে শেষ শ্রদ্ধা জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

শেফালীর মৃত্যু নিয়ে রহস্য, ময়নাতদন্তেও মেলেনি সঠিক কারণ

আপডেট সময় : ০৩:০২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫