ঢাকা ১০:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশু শ্রমিকসহ নিহত ১৯

  • Meghla
  • আপডেট সময় : ০১:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫
  • ৮৬ বার পড়া হয়েছে

মিসরে সড়ক দুর্ঘটনায় ১৯জন নিহত হয়েছেন। শ্রমিক বহনকারী একটি মিনিবাসের সঙ্গে একটি ট্রাকের সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের বেশিরভাগই কিশোরী বলে স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন। রাজধানী কায়রোর উত্তরে মেনুফিয়ার আশমাউন শহরের একটি আঞ্চলিক সড়কে গতকাল শুক্রবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদপত্র আখবার আল-ইয়ুম অনুসারে, শ্রমিকদের তাদের নিজ গ্রাম কাফর আল-সানাবসা থেকে কর্মক্ষেত্রে নিয়ে যাওয়ার সময় মিনিবাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। রাষ্ট্রীয় মালিকানাধীন দৈনিক আল-আহরামে প্রকাশিত নাম এবং বয়সের তালিকা অনুসারে, বেশিরভাগ শ্রমিক কিশোরী ছিল— যাদের মধ্যে দুজন মাত্র ১৪ বছর বয়সী।

সরকারি পরিসংখ্যান অনুসারে, মিসরে প্রায় ১.৩ মিলিয়ন অপ্রাপ্তবয়স্ক শিশুশ্রমে নিযুক্ত রয়েছে এবং  প্রায়ই গ্রামাঞ্চলে অতিরিক্ত যাত্রী বোঝাই মিনিবাসে করে কাজে যাওয়া আসা করে থাকে। এতে প্রায়ই সড়ক দুর্ঘটনার কবলে পড়ে।

শুক্রবারের দুর্ঘটনায় মাত্র তিনজন বেঁচে গেছেন বলে মিসরের শ্রম মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে এবং তাদের জেনারেল আশমাউন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। মিসরের শ্রমমন্ত্রী মোহাম্মদ জেবরান কর্তৃপক্ষকে নিহতদের পরিবারকে ২ লাখ মিসরীয় পাউন্ড (প্রায় ৪ হাজার ডলার) পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন। আহতদের প্রত্যেককে ২০ হাজার মিসরীয় পাউন্ড (৪০০ ডলার) দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

মিসরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশু শ্রমিকসহ নিহত ১৯

আপডেট সময় : ০১:৩৩:২০ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫