ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণির শিক্ষাথীর মৃত্যু

কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের বেগমানপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দীপ্ত দাস (১১) নামের এক শিশুর মৃত্যু হয়েছে । ২৭ জুন শুক্রবার এ দুর্ঘটনা ঘটে। দীপ্ত দাস ওই উপজেলার নূরপুর গ্রামের মৃত ইরেশ দাসের ছেলে। সে জুড়ী উপজেলা ভূঁয়াই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

এলাকাবাসী জানান, দীপ্ত তার চাচাতো ভাই আকাশ দাসকে নিয়ে প্রতিবেশী শিক্ষক দেবব্রত দাসের বাড়ির টিনের চালায় উঠে ডিশ অ্যানটেনার সংযোগ ঠিক করছিল। চালার সামান্য ওপরে পল্লী বিদ্যুতের একটি লাইন টানানো ছিল। কাজের একপর্যায়ে আকাশ নিচে নেমে চিৎকার করতে থাকে। পরিবারের লোকজন গিয়ে দেখেন, দীপ্ত বিদ্যুৎ লাইনে জড়িয়ে আছে। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে কুলাউড়া হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

জয়চন্ডি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিলন বৈদ্য জানান, বিদ্যুৎ স্পৃষ্টে দীপ্ত দাসের মৃত্যু হয়েছে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ গোলাম আপছার জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

কুলাউড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পঞ্চম শ্রেণির শিক্ষাথীর মৃত্যু

আপডেট সময় : ১০:২৪:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫