ঢাকা ১০:১৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ হরমুজ প্রণালি সংকটে যুক্তরাষ্ট্র-ইসরায়েলকে দায়ী করল চীন দাবি আদায়ে আন্দোলন ছাড়া নেই কোনো বিকল্প ১২ কেজি এলপিজির দাম এক লাফে বাড়ল ৩৮৭ টাকা

জাতীয় দলে বিজয়কে নেওয়াই ছিল ভুল: নান্নু-বাশার

  • Meghla
  • আপডেট সময় : ০৪:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫
  • ১৬৮ বার পড়া হয়েছে

জাতীয় দলের ওপেনার এনামুল হক বিজয়কে ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম্যান্সের ভিত্তিতে নেয়া হলেও আন্তর্জাতিক ক্রিকেটে তার ব্যর্থতা আবারও সামনে এসেছে। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বো টেস্টে মাত্র ১০ বল খেলে শূন্য রানে আউট হন তিনি। এর আগেও গলে প্রথম টেস্টে একইরকমভাবে ব্যর্থ হন বিজয়। তার টেস্ট ক্যারিয়ারে এখনও একটি ফিফটিও নেই, গড় মাত্র ১০.২১।

জাতীয় দলের সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেন, “বিজয়ের ব্যাটিংয়ে সমস্যা রয়েছে। সে আন্তর্জাতিক ক্রিকেটের উপযোগী নয়। ঘরোয়া লিগে হাজার রান করলেও তাকে জাতীয় দলে নেওয়া আমাদের নির্বাচক প্যানেল সমর্থন করত না।”

নান্নুর মতে, বিজয়কে দলে নেওয়ার আগে আরও গভীরভাবে বিশ্লেষণ করা উচিত ছিল। শুধু পারফরম্যান্স নয়, আন্তর্জাতিক পর্যায়ে মানসিক দৃঢ়তা ও টেকনিক্যাল সক্ষমতা থাকা জরুরি।

সাবেক নির্বাচক ও জাতীয় দলের অধিনায়ক হাবিবুল বাশারও বলেন, “বিজয়কে টেস্ট দলে নেওয়াটাই ছিল ভুল। জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টে তাকে বাইরে থেকে এনে খেলানো হয়, যা কোনোভাবেই যৌক্তিক নয়। এখন শ্রীলঙ্কা সফরে দুজন ওপেনার নিয়ে যাওয়া হয়েছে—তাও ভুল। টেস্টে ব্যাকআপ ছাড়া যাওয়া মানেই ঝুঁকি।”

অনেকেই মনে করছেন, ১৬ সদস্যের স্কোয়াডে ইচ্ছাকৃতভাবেই তৃতীয় ওপেনার রাখা হয়নি যাতে বিজয় খেলতে পারেন। নান্নুর মতে, এই প্রশ্নের উত্তর দিতে পারে বর্তমান নির্বাচক প্যানেল।

তিনি বলেন, “তুষার ইমরানের মতো বিজয়ও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে, কিন্তু আন্তর্জাতিক পর্যায়ে টিকতে পারে না। ঘরোয়া ক্রিকেট গুরুত্বপূর্ণ, কিন্তু জাতীয় দলে নেওয়ার আগে বোঝা দরকার কে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য তৈরি।”

তবে কেউ কেউ মনে করেন, এই ব্যর্থতায় বিজয়ের নয়, বরং নির্বাচক ও ম্যানেজমেন্টের চিন্তার ঘাটতির দায় বেশি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026

জাতীয় দলে বিজয়কে নেওয়াই ছিল ভুল: নান্নু-বাশার

আপডেট সময় : ০৪:৩৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫