ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে : এটিএম আজম খাঁন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা এটিএম আজম খাঁন বলেছেন, ‘ন্যায়ভিত্তিক ও কল্যাণকর রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে হলে ইসলামি মূল্যবোধে বিশ্বাসী নেতৃত্বকে ক্ষমতায় আনতে হবে। এই লক্ষ্য বাস্তবায়নে জনগণকে জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে।’

মঙ্গলবার (১০ জুন) দুপুরে গাইবান্ধার সুন্দরগঞ্জ আল-কুরআন ট্রাস্ট মিলনায়তনে উপজেলা জামায়াত আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘আগামী নির্বাচন হবে কল্যাণকর রাষ্ট্র গঠনের পথে এক গুরুত্বপূর্ণ মোড়। যারা ভোটকেন্দ্র দখলের চেষ্টা করবে, তাদের রুখে দিতে হবে। সাহসী ও সচেতন কর্মীদের দিয়ে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে।’

এটিএম আজম খাঁন আরও বলেন, ‘দেশে ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামে কোনো আপস নেই। কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলছি—প্রয়োজনে নিজের জীবনের বিনিময়েও ভোটকেন্দ্র রক্ষা করতে হবে। ইনশাআল্লাহ, কারচুপি, জালিয়াতি বা কেন্দ্র দখলের কোনো সুযোগ কাউকে দেওয়া হবে না।

উপাধ্যক্ষ আজম খাঁন আরও বলেন, ‘জামায়াতে ইসলামী একটি আদর্শিক সংগঠন, যা জনগণের আস্থা ও ভালোবাসায় পরিচালিত। দলটি ক্ষমতায় গেলে দেশে ন্যায়বিচারভিত্তিক, মানবিক ও ইসলামি মূল্যবোধনির্ভর রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা পাবে।’

তিনি বলেন, ‘বর্তমান রাষ্ট্রব্যবস্থায় দুর্নীতি, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের যে করুণ চিত্র আমরা প্রত্যক্ষ করছি, তা থেকে মুক্তি পেতে হলে সৎ, আল্লাহভীরু ও আদর্শিক নেতৃত্ব প্রয়োজন। জামায়াতে ইসলামী সে নেতৃত্ব দিতে প্রস্তুত।’

উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর ও সুন্দরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাজেদুর রহমান সরকার, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর হোসাইন।

উপজেলা জামায়াতের সেক্রেটারি আতাউর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক সামিউল ইসলাম, সাবেক কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর শিবিরের সাবেক সভাপতি মাহমুদ হাসান, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, পৌর জামায়াতের আমীর মুহা. একরামুল হক, বনানী থানা জামায়াতের সেক্রেটারি মাওলানা আব্দুর রাফি, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি সোহান ইসলাম, উপজেলা ওলামা বিভাগের সভাপতি মাওলানা শাহজাহান আলী, উপজেলা যুব ও মানবসম্পদ বিভাগের সভাপতি ইব্রাহিম আলী সরকার।

অনুষ্ঠানের শুরুতে দারসুল কুরআন পেশ করেন বেলকা ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা একেএম নাজমুল হুদা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য জামায়াতে ইসলামীকে ভোট দিতে হবে : এটিএম আজম খাঁন

আপডেট সময় : ০৮:০৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ জুন ২০২৫