ঢাকা ০৮:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

দলের দাসত্ব বা মার্কা দেখে নয়, ভোট দিতে হবে ন্যায়-নীতিবান মানুষকে: সারজিস আলম

আগামীর নতুন বাংলাদেশ বিনির্মানে বিশেষ কোন দল দাসত্ব বা মার্কা দেখে ভোট নয়, ন্যায়-নীতিবান মানুষ দেখে ভোট দেয়ার আহবান জানিয়েছেন ছাত্র-জনতার গণঅভ্যুত্থান থেকে উঠে আসা রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মূখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার রাত ১ টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার স্বাধীনতা চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

জনসাধারণের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, আমার দাদা কোনো একটা দলের কোনো একটা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে মানে আমার বাবা ঐ একটা দলের বা মার্কায় ভোট দিয়েছেন। তার ছেলে মানে আমরাও ঘুরেফিরে ঐ একটা দলে বা মার্কায় ভোট দেই। এটাও একটা পরিবার তন্ত্রের বহিঃপ্রকাশ। এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আমাদের। দলকানা আর মার্কার দাস না হয়ে সমাজের ন্যায়-নীতিবান, ভালো ও আদর্শবান মানুষকে ভোট দিতে হবে। তিনি যে দলের বা মার্কার হউক হউক না ক্যানো।

উপজেলা পর্যায়ে সরকারি সকল দপ্তরের কর্মকর্তারদের কড়া হুশিয়ারি দিয়ে বলেন, ‘যদি কেউ জনগণকে সেবা দিতে গিয়ে টাকা চাঁন বা সেবা করার নামে শাসক হয়ে উঠেন কিংবা হয়রানী করান তবে, তাঁদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান সারজিস আলম।’

তিনি আরও বলেন, ‘আপনারা (বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা) হলেন জনগনের সেবক। কাজেই সেবক হয়েই থাকবেন এবং জনগনকে সম্মান করবেন। যদি আপনারা জনগনকে সম্মান করেন তাহলে আমরাও আপনাদের সর্বোচ্চ সম্মান করবো। তা-না হলে আপনাদের প্রতিরোধ করতে আমরা ঐক্যবদ্ধ থাকবো।’

নিজ দলের নেতাকর্মীদের হুশিয়ারি দিয়ে জনসাধারণের উদ্দেশ্যে সারজিস আলম বলেন, ‘আমাদের দলের এখন পর্যন্ত জেলা, উপজেলার কমিটি হয়নি। কমিটি হওয়ার পরে যদি কেউ জুলাই গণঅভ্যুত্থানের সাথে বিশ্বাসঘাতকতা করে। জনগনের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ না করে ব্যাক্তি স্বাধীনতাকে প্রাধান্য দেয়। তাহলে ওই ব্যাক্তিকেও আপনারা বয়কট করবেন।’

পথসভায় আরও বক্তব্য দেন যুগ্ম মুখ্য সংগঠক এ্যাঃ আলী নাসের খান, রফিকুল ইসলাম, যুগ্ম মুখ্য সংগঠক ডাঃ মাহমুদা মিতু, নাজমুল হাসান সোহাগ, উপজেলা সংগঠক মো. লুৎফর রহমান বকসি, মো. আজিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্রনেতা নুর আলম নুর মিয়া, জুলাই গণঅভ্যুত্থানে আহত যোদ্ধা মো. আশিকুর রহমান আশিক ও জুলাই যোদ্ধা মো. আসানুর রহমান প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

দলের দাসত্ব বা মার্কা দেখে নয়, ভোট দিতে হবে ন্যায়-নীতিবান মানুষকে: সারজিস আলম

আপডেট সময় : ০২:১৬:৩৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫