ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

পিএসএল খেলতে যাচ্ছেন নাহিদ রানা!

  • Meghla
  • আপডেট সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

প্রথমবারের মতো দেশের বাইরে কোনো লিগে খেলতে যাচ্ছেন তরুণ স্পিডস্টার নাহিদ রানা। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) পেশোয়ার জালমির হয়ে খেলবেন নাহিদ রানা।

নাহিদের পিএসএল যাত্রাকে ঘিরে শুভকামনা জানিয়েছেন সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ধারাভাষ্যকার আতাহার আলী খান। একই টুর্নামেন্টে তিনিও থাকবেন ধারাভাষ্যকার হিসেবে। দুজনকে একইসঙ্গে দেখা গেছে একটি ছবিতে, যা আতাহার নিজেই শেয়ার করেছেন ফেসবুকে।

ছবির ক্যাপশনে আতাহার লেখেন, ‘পিএসএলে নাহিদ রানার সর্বোচ্চ সাফল্য কামনা করছি।’ ছবিতে নাহিদকে দেখা যায় কালো গেঞ্জিতে, আর আতাহার সাদা গেঞ্জি ও কালো প্যান্টে পোজ দিয়েছেন। দুজন একই ফ্লাইটে পাকিস্তান যাচ্ছেন কিনা, কিংবা কবে যাচ্ছেন সেই তথ্য এখনো নিশ্চিত হয়নি।

পিএসএল ২০২৫-এর ড্রাফটে অংশ নিয়েছিলেন মোট ৩৯ বাংলাদেশি ক্রিকেটার। দল পেয়েছেন মাত্র তিনজন—নাহিদ রানা, লিটন দাস ও রিশাদ হোসেন। যদিও চোটের কারণে শুরুতেই দেশে ফিরে আসতে হয় লিটনকে। অন্যদিকে লাহোর কালান্দার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করছেন লেগস্পিনার রিশাদ।

নাহিদকে গোল্ড ক্যাটাগরি থেকে দলে নিয়েছে বাবর আজমের নেতৃত্বাধীন পেশোয়ার জালমি। জিম্বাবুয়ের বিপক্ষে সিলেট টেস্ট থাকায় শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাহিদকে এনওসি দেয়নি। তবে সেই বাধা কেটেছে। এখন শুধু মাঠে ঝড় তোলার অপেক্ষা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

পিএসএল খেলতে যাচ্ছেন নাহিদ রানা!

আপডেট সময় : ০৫:৪৪:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫