ঢাকা ০৮:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি মমতার দলের সাবেক সাংসদ দীনেশ ত্রিবেদী হচ্ছেন বাংলাদেশে ভারতের নতুন রাষ্ট্রদূত শিবিরের সাবেক নেতাদের এনসিপিতে ফেরার হিড়িক সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুল’ SIIS Literary Club’ -এর উদ্যোগে অনুষ্ঠিত হলো চার দিনব্যাপী National Literature Festival 2026 বগুড়ায় নীরব ভোট, শেরপুর-৩ এ জামায়াতের বর্জন—নির্বাচনে ছায়া উত্তেজনা কুমিল্লা বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে ৩ বাস ভস্মীভূত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন সোহেল রানা অধ্যাদেশ ইস্যুতে উত্তাপ, ড. ইউনূসকে রাস্তায় নামতে বললেন নাহিদ নববর্ষে পরিবর্তন, ‘মঙ্গল’–‘আনন্দ’ ছেঁটে ‘বৈশাখী শোভাযাত্রা’ ঘোষণা ঘোড়া বিক্রি নিয়ে বিভ্রান্তিকর সংবাদ: ওসি খন্দকার নাসির উদ্দিনের প্রতিবাদ

ফ্যাসিবাদের পতন ঘটেছে, তবে বিদায় হয়নি: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, “ফ্যাসিবাদীদের পতন ঘটেছে, কিন্তু তারা এখনও পুরোপুরি বিদায় নেয়নি।”

শনিবার (১৯ এপ্রিল) সকালে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত এক জনসভায় তিনি এ মন্তব্য করেন। ‘তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন’, ‘আওয়ামী লীগের বিচার’, ‘বৈষম্যমুক্ত রাষ্ট্র নির্মাণ’, এবং ‘ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ার’ লক্ষ্যে এই জনসভার আয়োজন করা হয়।
ডা. শফিকুর রহমান বলেন, “গত ১৫ বছরে জনগণের মুখ বন্ধ করে দিয়ে বাংলাদেশকে যেন এক জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। মানুষের বাকস্বাধীনতা কেড়ে নেওয়ার ফলে অন্যায়-দুর্নীতির বিস্তার ঘটেছে।”
তিনি আরও বলেন, “তিস্তা মহাপরিকল্পনা কোনো ষড়যন্ত্র ছাড়াই বাস্তবায়ন হোক—এটাই আমাদের প্রত্যাশা। যারা দেশকে ভালোবাসে, তারা দেশ ছেড়ে পালিয়ে মালয়েশিয়ায় বেগমপাড়া তৈরি করে না।”
বর্তমান প্রশাসন নিয়ে সমালোচনা করে জামায়াত আমির বলেন, “রাষ্ট্র নিজেই কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতিতে বাধ্য করছে। জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে নারীদের সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করা হবে।” এসময় তিনি জামায়াতের সাবেক নেতা এটিএম শামসুজ্জামানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
অনুষ্ঠানে লালমনিরহাট জেলা জামায়াতের আমির আবু তাহেরের সভাপতিত্বে আর বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান বেলালসহ লালমনিরহাট জেলা শাখার বিভিন্ন নেতাকর্মীরা।
মাওলানা আবদুল হালিম বলেন, “গত দিনগুলোতে আলেমরা নির্যাতনের শিকার হয়েছেন। দাড়ি ও টুপি দেখলেই তাদের গ্রেপ্তার করা হতো। আমরা আর সেই পরিস্থিতিতে ফিরতে চাই না।”
অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল বলেন, “গণআন্দোলনের মাধ্যমে একদল স্বৈরাচার বিদায় নিয়েছে। আমরা চাই না, আর কোনো ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় আসুক। আর কোনো ডামি ও ভোটারবিহীন নির্বাচন নয়—আগামী নির্বাচন হতে হবে প্রকৃত সংস্কারের মাধ্যমে।”

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অতিরিক্ত কাজকে স্বাভাবিক ভাবা—এই প্রবণতা বন্ধ করা এখন জরুরি

ফ্যাসিবাদের পতন ঘটেছে, তবে বিদায় হয়নি: জামায়াত আমির

আপডেট সময় : ০২:৫৫:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫