ঢাকা ১১:১৯ অপরাহ্ন, সোমবার, ০৪ মে ২০২৬, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল

  • Meghla
  • আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে গিয়ে তামিম ইকবালের ঘটনার রেশ না কাটতে এবার বিকেএসপিতে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েছেন আম্পায়ার গাজী সোহেল।

আজ বুধবার বসুন্ধরা ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে (ডিপিএল) মোহামেডান স্পোর্টিং ক্লাব এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচে দায়িত্ব পালন করার সময় অস্বস্তি নিয়ে উঠে যান তিনি।

এ নিয়ে ম্যাচ রেফারি দেবব্রত পাল প্রথম আলোকে বলেছেন, ‘মাঠে আসার পরই অসুস্থ অনুভব করছিলেন। পরে আর মাঠে নামেননি। তাঁর পরিবর্তে রিজার্ভ আম্পায়ার এখন দায়িত্ব পালন করছে।’

আম্পায়ার্স কমিটিতে খোঁজ নিয়ে জানা গেছে, অসুস্থ বোধ করায় বিকেএসপির হাসপাতালে গিয়েছেন গাজী সোহেল। এরপর সেখানে তার প্রেশার ও পালস চেক করা হয়। প্রেশার ঠিক থাকলেও পালস একটু বেড়ে যাওয়াতেই অসুস্থ বোধ করছিলেন তিনি। এখন ভালো আছেন গাজী সোহেল।

আন্তর্জাতিক ম্যাচেও নিয়মিত আম্পায়ারিং করতে দেখা যায় গাজী সোহেলকে। এখন পর্যন্ত ৮ ওয়ানডে ও ৩১ টি-টোয়েন্টিতে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেছেন তিনি।

এর আগে গত ২৪ মার্চ বিকেএসপিতে শাইনপুকুরের বিপক্ষে ম্যাচ চলাকালীন মোহামেডানের ওপেনার তামিম ইকবাল অসুস্থ হয়ে পড়েন। পরে সাভারের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে হার্টে ব্লক ধরা পড়ায় রিং পরানো হয় তামিমকে। এখন কিছুটা স্বভাবিক হয়ে বর্তমানে চেকআপের জন্য আছেন সিঙ্গাপুরে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়লেন আম্পায়ার গাজী সোহেল

আপডেট সময় : ০২:৩৪:১৯ অপরাহ্ন, বুধবার, ৯ এপ্রিল ২০২৫