ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মাজার জিয়ারতে প্রবাসীদের সালালাহ্ সফর

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫
  • ১৪৫ বার পড়া হয়েছে

পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর ওমানের রাজধানী মাস্কাটের রুই এলাকা থেকে একদল প্রবাসী বাংলাদেশি রওনা হন মাজার জিয়ারতের উদ্দেশ্যে। গন্তব্য—মাস্কাট থেকে প্রায় এক হাজার দুইশত কিলোমিটার দূরে অবস্থিত ঐতিহাসিক ও ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ সালালাহ্ শহর।

ঈদুল ফিতরের লম্বা ছুটিকে কেন্দ্র করে গঠিত হয় ৪০ জনের একটি সফরকারী দল। এই দলটি নবী ও সাহাবায়ে কিরামের পবিত্র রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সালালাহ্ গমন করেন। সফরের তত্ত্বাবধানে ছিলেন আলহাজ্ব মাওলানা বেলাল হোসেন নূরী, মো. জাহেদ হাসান ও মো. বাবুল চৌধুরী রাজু।

সালালাহ্ শহরে অবস্থিত বিভিন্ন পবিত্র মাজার পরিদর্শন করেন তাঁরা। এর মধ্যে উল্লেখযোগ্য হল—হযরত এমরান (আঃ), হযরত আইয়ুব (আঃ), হযরত ইউনুস (আঃ), হযরত মুহাম্মদ বিন আলী (রাঃ), এবং হযরত ওয়াইসুল করনী (রাঃ) এর রওজা শরীফ। এছাড়াও আরও অনেক নবী ও সাহাবিদের কবরস্থান জিয়ারতের সৌভাগ্য অর্জন করেন সফরসঙ্গীরা।

ইসলামের দৃষ্টিতে কবর ও মাজার জিয়ারত একটি বরকতময় ও মুস্তাহাব ইবাদত। আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উত্তম মাধ্যম হিসেবে একে গণ্য করা হয়।

আল্লাহ তাআলা বলেন:
“وَما خَلَقتُ الجِنَّ وَالإِنسَ إِلّا لِيَعبُدونِ”
“আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমারই এবাদতের জন্য।” — (সূরা আয্-যারিয়াত : ৫৬)

প্রবাসী মুসলমানদের এই ব্যতিক্রমী ধর্মীয় উদ্যোগ প্রশংসার দাবি রাখে। ঈদের আনন্দকে ইবাদত ও আত্মশুদ্ধির মাধ্যমে আরও মহিমান্বিত করলেন তাঁরা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মাজার জিয়ারতে প্রবাসীদের সালালাহ্ সফর

আপডেট সময় : ১০:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫