ঢাকা ০৩:৪৬ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

একসাথে দুটির বেশি ডিম কিনতে পারছেন না আমেরিকানরা

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রে ডিমের ভয়াবহ সংকট দেখা দিয়েছে। দেশটির অধিকাংশ দোকানে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে ‘চাহিদা ও সরবরাহ কম থাকায় একসঙ্গে দুটি ডিমের বেশি কেনা যাবে না।’

এই সংকটের জন্য বার্ড ফ্লু মহামারিকে দায়ী করা হচ্ছে। ২০২২ সাল থেকে এই ভাইরাস যুক্তরাষ্ট্রের পোলট্রি শিল্পের ওপর মারাত্মক প্রভাব ফেলেছে। এখন পর্যন্ত দেশটিতে ১৫৬ মিলিয়নের বেশি মুরগি মারা গেছে, ফলে ডিমের সংকট তীব্র হয়েছে এবং দাম বেড়েছে অসহনীয় মাত্রায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর থেকে যুক্তরাষ্ট্রে ডিমের দাম প্রায় ৬৫ শতাংশ বেড়েছে। আশঙ্কা করা হচ্ছে, চলতি বছর দাম আরও ৪১ শতাংশ বাড়তে পারে।

এদিকে বাজারের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে রাখতে তুরস্ক ও দক্ষিণ কোরিয়া থেকে বিপুল পরিমাণ ডিম আমদানির পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। পাশাপাশি অন্যান্য দেশের সঙ্গেও আমদানির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছে দেশটির কৃষি মন্ত্রণালয়।

কৃষিমন্ত্রী ব্রুক রোলিন্স শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, ‘স্বল্প মেয়াদে আমরা কয়েক শ মিলিয়ন ডিম আমদানির কথা ভাবছি।’

বিদেশ থেকে ডিম আমদানির পাশাপাশি দাম কমাতে ট্রাম্প প্রশাসন ১ বিলিয়ন ডলারের পরিকল্পনা ঘোষণা করেছে। এই পরিকল্পনার মধ্যে রয়েছে খামারে ফ্লুজাতীয় রোগ বা বায়োসিকিউরিটি ব্যবস্থা জোরদারে ৫০০ মিলিয়ন ডলার বরাদ্দ। ভ্যাকসিন গবেষণা ও উন্নয়নে ১০০ মিলিয়ন ডলার সহায়তা। কৃষকদের আর্থিক সহায়তায় ৪০০ মিলিয়ন ডলার বরাদ্দ।

কৃষিমন্ত্রী রোলিন্স বলেন, ‘আমরা বাণিজ্যিক ডিম উৎপাদনকারী খামারগুলোকে বিনামূল্যে পরামর্শ ও চিকিৎসাসেবা দেব এবং সুরক্ষিত রাখতে ৭৫ শতাংশ পর্যন্ত খরচ বহন করব।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

একসাথে দুটির বেশি ডিম কিনতে পারছেন না আমেরিকানরা

আপডেট সময় : ০৩:০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫