ঢাকা ০১:২০ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

বদনজরের নেতিবাচক প্রভাব

  • NUSRAT JAHAN
  • আপডেট সময় : ১০:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৯১ বার পড়া হয়েছে

যেসব জিনিস মানুষের সবচেয়ে বড় শত্রু, তার মধ্যে একটি হলো বদনজর। বদনজর সত্যিই মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। নবীজি (সা.) তাঁর উম্মতদের বদনজরের ব্যাপারে সতর্ক করেছেন। আয়েশা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমরা আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কেননা বদনজর সত্য বা বাস্তব ব্যাপার।’ (ইবনে মাজাহ, হাদিস : ৩৫০৮)

বদনজর এতটাই মারাত্মক ক্ষতিকারক যে নবীজি (সা.) বলেছেন, ‘কোনো জিনিস যদি ভাগ্যকে অতিক্রম করতে পারত, তাহলে বদনজরই তা অতিক্রম করতে পারত।’ (তিরমিজি, হাদিস : ২০৫৯)

এ জন্য আমাদের উচিত বদনজর থেকে নিরাপদে থাকতে সর্বদা মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়া। নিজের ও সন্তানদের ওপর যাতে কারো বদনজর না পড়ে সে ব্যাপারে সতর্ক থাকা এবং অন্য কারো সম্পদে যাতে নিজের বদনজর না পড়ে, সেদিকেও সতর্ক থাকা।

কারো কোনো অর্জন দেখলে তাতে হিংসা না করে তার জন্য বরকতের দোয়া করা। কারণ নবীজি (সা.) অন্যের অর্জন, সৌন্দর্য ও সম্পদে বদনজর দেওয়াকে তাকে হত্যা করার সঙ্গে তুলনা করেছেন। কেউ এ রকম করলে তিনি খুব রাগান্বিত হতেন।

আবু উমামা ইবনে সাহল (রা.) থেকে বর্ণিত, আমির ইবনে রবিআ সাহল ইবনে হানিফকে গোসল করতে দেখে বলেন, ‘আজ আমি যে-ই সুন্দর মানুষ দেখলাম, এ রকম কাউকেও দেখিনি, এমনকি সুন্দরী যুবতীও এত সুন্দর দেহবিশিষ্ট নয়।’ এ কথা বলার সঙ্গে সঙ্গে সাহল সেখানে লুটিয়ে পড়লেন।

এক ব্যক্তি রাসুল (সা.)-এর খিদমতে হাজির হয়ে আরজ করল, ‘ইয়া রাসুলাল্লাহ! আপনি সাহল ইবনে হুনাইফের কিছু খবর রাখেন কি? আল্লাহর কসম! সে মাথা তুলতে পারছে না।’ তখন রাসুল (সা.) বলেন, ‘তুমি কি মনে করছ যে তাকে কেউ বদনজর দিয়েছে?’ লোকটি বলল, ‘হ্যাঁ, আমির ইবনে রবিআ (বদনজর দিয়েছে)।’

রাসুল (সা.) আমিরকে ডেকে ক্রোধান্বিত হয়ে বললেন, “তোমাদের কেউ নিজের মুসলমান ভাইকে কেন হত্যা করছে? তুমি ‘বারাকাল্লাহ’ কেন বললে না?” এরপর আমির তার হাত, মুখ, হাতের কনুই, হাঁটু, পায়ের আশপাশের স্থান এবং লুঙ্গির নিচের আবৃত দেহাংশ ধুয়ে সেই পানি একটি পাত্রে জমা করলেন। সেই পানি সাহলের দেহে ঢেলে দেওয়া হলো।

অতঃপর সাহল সুস্থ হয়ে সবাইকে নিয়ে রওনা হলেন। (মুয়াত্তা ইমাম মালেক, হাদিস : ১৬৮৯)

উপসংহার

আমাদের উচিত মানুষের বদনজর থেকে নিজেদের সন্তান-সন্ততি, ধন-সম্পত্তি ইত্যাদি রক্ষা করতে সর্বদা সতর্ক থাকা। সর্বাবস্থায় আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা এবং এমন কোনো কাজ না করা, যা অন্যের কুদৃষ্টির সুযোগ তৈরি করতে পারে। মহান আল্লাহ আমাদের সবাইকে সঠিক বোঝাপড়া ও তাওফিক দান করুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

বদনজরের নেতিবাচক প্রভাব

আপডেট সময় : ১০:১১:০৬ অপরাহ্ন, শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫