ঢাকা ১০:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কুষ্টিয়ার মিরপুরে এক ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

কুষ্টিয়ার মিরপুরে এক নির্মাণশ্রমিকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ ।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।নিহত ব্যক্তির নাম মঈন উদ্দীন। তিনি উপজেলার ধলশা গ্রামের মৃত মাজেদ প্রামাণিকের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় সকালে কৃষকেরা মাঠে কাজ করতে গিয়ে পানি শুকিয়ে যাওয়া একটি পুকুরের ভেতরে মরদেহটি পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন মাথায় এলোপাতাড়ি আঘাতে ক্ষতবিক্ষত। দ্রুত তারা মিরপুর থানার পুলিশকে বিষয়টি জানায়। খবর ছড়িয়ে পড়লে মানুষ সেখানে ভিড় করে।পরিবার সূত্র জানিয়েছে, মঈন উদ্দীন সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। সকালে জানতে পারে তাঁর মরদেহ পড়ে আছে মাঠে। কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে ধারণা করতে পারছে না।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশের গোয়েন্দা শাখাও কাজ করছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যা মামলা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কুষ্টিয়ার মিরপুরে এক ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ

আপডেট সময় : ০২:০১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫