ঢাকা ১২:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু শুক্রবার বিশ্ববাজারে স্বর্ণের দাম স্থির, সাপ্তাহিক দরপতনের পথে

জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টে ৬ ক্রিকেটারের অভিষেক

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪
  • ১২১ বার পড়া হয়েছে

আজ থেকে বুলাওয়েতে শুরু হয়েছে জিম্বাবুয়ে ও আফগানিস্তানের মধ্যকার সিরিজের প্রথম টেস্ট। যেখানে অভিষেক হয়েছে আফগানিস্তানের তিন ক্রিকেটারের এবং জিম্বাবুয়েরও সমান সংখ্যক ক্রিকেটারের। সবমিলিয়ে ম্যাচে খেলছেন ৬ জন অভিষিক্ত ক্রিকেটারের।

বক্সিং ডে টেস্টে জিম্বাবুয়ের জার্সিতে প্রথমবার লাল বলের ক্রিকেটে খেলছেন বেন কারান। তবে বেন রোডেশিয়ানদের হয়ে এর আগে সীমিত ওভারের ক্রিকেটেও খেলেছেন। তার দুই ভাই স্যাম কারান ও টম কারান ইংল্যান্ডের হয়ে খেলেন।

রোডেশিয়ানদের অপর দুই অভিষিক্ত ক্রিকেটার হলেন টেভর গান্ডো ও নিউম্যান নিয়ামোরি। এই দুজনই পেসার হিসেবে একাদশে জায়গা পেয়েছেন।

আফগানিস্তানের হয়ে প্রথমবার টেস্ট খেলছেন সেদিকুল্লাহ অটল। সাম্প্রতিক সময়ে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে আলোচনায় আসেন তিনি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে তার আন্তর্জাতিক ক্রিকেটে পথ চলা শুরু হয়েছিল। এবার সুযোগ পেয়ে গেলেন লাল বলের ক্রিকেটেও।

সেই ওয়ানডে সিরিজের আরেক আলোচিত নাম আল্লাহ মোহাম্মদ গাজানফার। এই রহস্য স্পিনার ইতোমধ্যেই চড়া দামে বিক্রি হয়েছেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। সাদা বলের ক্রিকেটে আলোচিত এই স্পিনার এবার সাদা পোশাকে খেলছেন আফগানিস্তানের জার্সিতে।

তাছাড়া আফগানিস্তানের হয়ে আজ অভিষেক হয়েছে আজমতউল্লাহ ওমরজাইয়ের। এই পেস বোলিং অলরাউন্ডার ইতোমধ্যেই সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটে নিজেকে প্রমাণ করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ে-আফগানিস্তান টেস্টে ৬ ক্রিকেটারের অভিষেক

আপডেট সময় : ০২:০৫:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪