ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সেবা গ্রহীতা সেজে নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযান

  • মেহেদী হাসান
  • আপডেট সময় : ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ১৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে হাজির দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি চৌকস দল। প্রথমে ছদ্মবেশে সেবা গ্রহীতাদের
সঙ্গে কথা বলে। সেবা গ্রহীতা সেজে দুজন দালালকে আটক করে অফিস প্রধানের রুমে নিয়ে যাওয়া হয় । বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় দালালদের। সেসময় তাদের সঙ্গে সন্দেহভাজন প্রমানাদি না পাওয়ায় মুচলেকা নিয়ে সতর্ক করে ছেড়ে দেয়া হয় দালাল চক্রকে।

অভিযোগ উঠেছে, নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে গাড়ির রেজিস্ট্রেশন, ফিটনেস সার্টিফিকেট ও লাইসেন্স আনতে দিতে হয় মোটা অঙ্কের ঘুষ। তারই প্রেক্ষিতে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) নারায়ণগঞ্জ জেলা কার্যালয়।

সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধে তদারকি নিশ্চিতকরণ এবং সেবা প্রদানে সিটিজেন চার্টার যথাযথভাবে অনুসরণ করার জন্য অফিস প্রধানকে দুদক টিম কর্তৃক পরামর্শ দেওয়া হয়। দুদকের এনফোর্সমেন্ট টিম নারায়ণগঞ্জ বিআরটিএ জেলার চলমান পরীক্ষা কেন্দ্র সরেজমিনে পরিদর্শনপূর্বক গ্রাহকদের মতামত গ্রহণ করে। অভিযানকালে প্রাপ্ত তথ্যাবলির প্রেক্ষিতে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানান দুদকের আভিযানিক দল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সেবা গ্রহীতা সেজে নারায়ণগঞ্জ বিআরটিএ অফিসে দুদকের অভিযান

আপডেট সময় : ১১:৩৭:০৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪