ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন? ভুয়া প্রবেশপত্রে এইচএসসি পরীক্ষা দিতে এসে কসবায় আটক ২ জন এক লাফে ৩৫৭ টাকা কমল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অদ্য ২৯/০৬/২০২৬ খ্রিঃ তারিখে অথরাইজড অফিসার জোন- ৭ এর দপ্তরে দুইটি গবেষণা পত্র এর সার্বিক বিষয় উপস্থাপন করা হয় ভূমিকম্প ও দুর্যোগ মোকাবেলায় নিরলস কাজ করে যাচ্ছে রাজউক । সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি

ফেলুবক্সী’র লাবন্য পরীমনির ঢাকা টু কলকাতা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪
  • ১০৭ বার পড়া হয়েছে

ছেলে পদ্মের জন্মের পর অভিনয়ে অনিয়মিত হয়ে পড়েন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি। তবে এখন মাতৃত্বকালীন বিরতির পালা শেষ করে আবারও বড় পর্দায় হাজির হচ্ছেন পরী। সম্প্রতি পশ্চিমবঙ্গে গিয়ে টালিউডে নিজের ক্যারিয়ারের প্রথম সিনেমায় চুক্তিবদ্ধও হয়েছেন। এরপর পরীর নতুন সিনেমা ‘ফেলুবক্সী’ নিয়ে দুই বাংলায় শুরু হয় আলোচনা।

কবে কখন শুরু হবে সিনেমার শুটিং, আর কোন কোন অভিনেতা–অভিনেত্রী থাকছেন, এমন প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে ভক্ত-অনুরাগীদের মাঝে। তবে ধীরে ধীরে সিনেমাটির বিস্তারিত জানাতে শুরু করে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যমগুলো। এমনকি পরী নিজেই ‘ফেলুবক্সী’ নিয়ে নিয়মিত তথ্য দিচ্ছেন সামাজিক মাধ্যমে। প্রতিনিয়তই সিনেমার শুটিং নিয়ে আপডেট দিয়ে যাচ্ছেন অভিনেত্রী। কলকাতা টু ঢাকা করে সময় কাটছে নায়িকার।

এবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার শুটিংয়ের ভিডিও দিয়েছেন নায়িকা। অর্থাৎ ‘ফেলুবক্সী’র দ্বিতীয় দিনের ভিডিও দিয়ে এখন থেকেই নিজের সিনেমার প্রচার চালাচ্ছেন পরী। ভিডিওটি দেখে পরীমনিকে শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছেন ভক্তরা।

পশ্চিমবঙ্গের গণমাধ্যম ‘অন্যসময় প্রাইম’কে দেওয়া এক সাক্ষাৎকারে, কেন ‘ফেলুবক্সীতে’ অভিনয় করছেন?
এমন প্রশ্নের জবাবে পরী বলেন, ‘মনে হয়েছে এই সিনেমার লাবণ্য চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব। সে কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পারছি সেটা দর্শকেরাই বলতে পারবেন।’ শনিবার রাতে নিজের ফেসবুক পেজে নতুন লুকের ছবি দিয়ে লিখেছেন,ফেলুবক্সী’র লাবণ্য।
ছবির পরিচালক দেবরাজ সিনহাও বলেছেন, ‘ফেলুবক্সী একটি থ্রিলার ঘরানার ছবি। যদিও নামটি শুনলে মনে হতে পারে বাংলা সাহিত্য কিংবা সিনেমা কিংবদন্তি চরিত্রের প্রভাব রয়েছে। তবে নাম দেখে বিচার করতে বারণ করব দর্শকদের। চিত্রনাট্যের মজা উপভোগ করতে হলে সিনেমাটি দেখতে হবে।

‘ফেলুবক্সী’তে পরীমনি ছাড়াও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় হিরো সোহম চক্রবর্তী ও নায়িকা মধুমিতা সরকার।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ

ফেলুবক্সী’র লাবন্য পরীমনির ঢাকা টু কলকাতা

আপডেট সময় : ০৮:১৪:৪৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মার্চ ২০২৪