ঢাকা ১২:২৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

যুক্তরাজ্যে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

যুক্তরাজ্যে ছেলে শিশুদের নাম রাখার ক্ষেত্রে প্রথমবারের মতো জনপ্রিয়তার শীর্ষে উঠে এসেছে ‘মুহাম্মদ’ নামটি। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকস (ওএনএস)-২০২৩ সালে শিশুদের নামের জরিপ করে নতুন এই তালিকাটি প্রকাশ করেছে। খবর বিবিসির।

নতুন তালিকায় ‘মুহাম্মদ’ নামটি আগের শীর্ষ জনপ্রিয় ‘নোয়াহ’কে ছাড়িয়ে গেছে। নোয়াহ নামটি এবার দ্বিতীয় স্থানে রয়েছে। ২০২৩ সালের র‍্যাংকিংয়ে তৃতীয় স্থানে রয়েছে অলিভার নামটি।

অন্যদিকে মেয়ে শিশুদের নামের ক্ষেত্রে টানা আট বছর সবচেয়ে জনপ্রিয় নাম হিসেবে অবস্থান ধরে রেখেছে ‘অলিভিয়া’। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে ‘অ্যামেলিয়া’ এবং ‘আইসলা’।

প্রতি বছর ওএনএস শিশুদের নাম সম্পর্কিত তথ্য বিশ্লেষণ করে। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং অপ্রিয় নামগুলোর তালিকা প্রকাশ করে।

তাদের সবশেষ জরিপের ফল অনুযায়ী, ২০২৩ সালে ইংল্যান্ড এবং ওয়েলসে ৪ হাজার ৬৬১ জন নবজাতকের নাম ‘মুহাম্মদ’ রাখা হয়েছে। ২০২২ সালে ৪ হাজার ১৭৭ শিশুকে দেওয়া হয়েছিল এ নামটি।

২০২৩ সালে নোয়াহ নামের শিশুদের সংখ্যা ছিল ৪ হাজার ৩৮২। আগের বছর এই নামের শিশুর সংখ্যা ছিল ৪ হাজার ৫৮৬।

বিশ্লেষণে দেখা গেছে, ছেলেদের দুটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠা আরবি নাম ‘আয়মান’ ও ‘হাসান’। নাম দুটির জনপ্রিয়তা ৪৭ শতাংশ এবং ৪৩ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে।

মেয়েদের নাম রাখার ক্ষেত্রেও আরবি নামগুলোর জনপ্রিয়তা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে দেখা গেছে। এর মধ্যে ‘আইজাল’ নামটির জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে ৪৮ শতাংশ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

যুক্তরাজ্যে জনপ্রিয়তার শীর্ষে ‘মুহাম্মদ’ নাম

আপডেট সময় : ০২:১৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ ডিসেম্বর ২০২৪