ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নূর ইসলামের ব্যাংক লেনদেন নিয়ে তদন্ত শুরু

সাফ জয়ী নারী ফুটবল দলকে তারেক রহমানের অভিনন্দন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪
  • ১১৫ বার পড়া হয়েছে

সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান অভিনন্দন জানিয়েছেন।

বুধবার এক অভিনন্দন বার্তায় তারেক রহমান বলেন, দুই বছর আগে প্রথমবার সাফ চ্যাম্পিয়নশিপ জিতেছিল বাংলাদেশ। আজ আবার স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখলো লালসবুজের অদম্য মেয়েরা।

তিনি বলেন, ‘এই বিজয়ে আমরা সবাই উচ্ছসিত-দেশের ফুটবলে যা নতুন এক ইতিহাস। বড় কোনো শিরোপা জিতে সেটি ধরে রাখার কীর্তি অর্জন করেছেন সাবিনা খাতুনের নেতৃত্বে আমাদের মেয়েরা। এই শিরোপা অর্জনে আমি ব্যক্তিগতভাবে ও দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি।’

অভিনন্দন বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশা প্রকাশ করেন, বাংলাদেশ দল এই শিরোপা অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে উত্তরোত্তর আরো উন্নতি করবে।

পাশাপাশি দেশের ফুটবলের গৌরব ফিরিয়ে আনতে খেলোয়াড় ও কর্মকর্তার আরো গঠনমূলক ভূমিকা রাখবেন।

অপর এক বার্তায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাফ চ্যাম্পিয়ন হওয়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ

সাফ জয়ী নারী ফুটবল দলকে তারেক রহমানের অভিনন্দন

আপডেট সময় : ০৩:৩৮:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪