সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

কাল ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪
  • ১০০ বার পড়া হয়েছে

জাতিসংঘের (ইউএন) মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ক দুই দিনের এক সরকারি সফরে আগামীকাল ঢাকা আসছেন। সফরকালে তিনি সরকারি শীর্ষ কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বেশ কয়েকটি বৈঠক করবেন।

আজ ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয় থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সফরকালে হাইকমিশনারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাত করার কথা রয়েছে।

জাতিসংঘের মানবাধিকার প্রধান বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, প্রধান বিচারপতি, সেনাপ্রধান এবং বিভিন্ন সংস্কার কমিশনের প্রধানদের সঙ্গেও বৈঠক করবেন। টুর্ক ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য রাখবেন এবং সেখানে তিনি সাম্প্রতিক বৈষম্যবিরোধী আন্দোলনের সাথে জড়িত শিক্ষার্থীদের সাথে দেখা করবেন। তিনি জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং বাংলাদেশে কূটনৈতিক মিশনের সদস্যদের সঙ্গেও বৈঠক করবেন।

হাইকমিশনার টুর্ক তার সফর শেষে বুধবার বিকেলে ঢাকায় সংবাদ সম্মেলন করবেন ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

কাল ঢাকা আসছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার টুর্ক

আপডেট সময় : ০৩:০৩:০৪ অপরাহ্ন, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪