সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনীর প্রধান

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪
  • ১৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন জাপান সফর শেষে শুক্রবার দেশে প্রত্যাবর্তন করেছেন। বিমান বাহিনী প্রধান চীফ অব স্টাফ অব জাপান সেল্ফডিফেন্স ফোর্স, জেনারেল উচিকুরা হিরোয়াকির আমন্ত্রণে ১৪ থেকে ১৮ অক্টোবর তারিখ জাপান সফর করেন।
সফর কালে বিমান বাহিনী প্রধান জাপানে অনুষ্ঠিত ‘জাপানে এয়ার ফোর্স ফোরাম (এএফএফজে)’ অনুষ্ঠান উপলক্ষ্যে টোকিও’তে ইন্দো-প্যাসিফিক এয়ার চীফস কনফারেন্স (ইন পিএসিটি) সহ বিভিন্ন কর্মসূচিতে যোগদান করেন। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন দেশের বিমান বাহিনীর প্রধানগণ, ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তাগণ যোগদান করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান অংশগ্রহণকারী বিশ্বের বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধান গণের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স¦ার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন।
বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে, যা পেশাগত খাতে পারস্পরিক সহযোগিতার পরিধি সম্প্রসারিত করবে।
উল্লেখ্য, বিমান বাহিনী প্রধান সস্ত্রীক এবং দুইজন সফর সঙ্গীসহ উক্ত সরকারি সফরে জাপানের উদ্দেশ্যে ১৪ অক্টোবর ঢাকা ত্যাগ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাপান সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনীর প্রধান

আপডেট সময় : ০৪:০৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৯ অক্টোবর ২০২৪