সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪
  • ১৩৩ বার পড়া হয়েছে

প্রজনন মৌসুমে মা-ইলিশ রক্ষায় আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন দেশের নদনদী ও সাগরে সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। গতকাল শনিবার মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হয়েছে।

এ সময় দেশব্যাপী ইলিশ পরিবহন, ক্রয়-বিক্রয় নিষিদ্ধ থাকবে। নিষেধাজ্ঞা সময়ে ইলিশ মাছ আহরণ ও বিক্রি করলে এক বছর থেকে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারাদণ্ড বা ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানাসহ উভয় দণ্ডে দণ্ডিত করা হবে। এ সময়ে জেলেদের জীবন-জীবিকার সুবিধার্থে ভিজিএফ দেবে সরকার।

লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার ১০০ কিলোমিটার পর্যন্ত মেঘনা নদীতে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ থাকবে। মেঘনা নদীর এই এলাকাকে ইলিশের অভয়াশ্রম হিসেবে ঘোষণা করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় জেলেদের সচেতন করার জন্য নদী এবং উপকূলবর্তী এলাকায় মাইকিং ও প্রচারপত্র বিতরণসহ সব ধরনের প্রচারণা চালাচ্ছে জেলা প্রশাসন।

নিউজ২১/রিপন

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

আজ থেকে ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ ধরা-বাজারজাত নিষিদ্ধ

আপডেট সময় : ০২:২৯:৪১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪