ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

রপ্তানি পণ্য উৎপাদনে স্থানীয় ক্রয়ে ভ্যাট অব্যাহতি

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০১:২২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫
  • ২৮১ বার পড়া হয়েছে

রপ্তানিমুখী পণ্য উৎপাদনে স্থানীয় বাজার থেকে যেসব পণ্য ও সেবা কেনা হয়, সেগুলোর ওপর মূল্য সংযোজন কর বা ভ্যাট অব্যাহতির সিদ্ধান্ত আছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরের। তবে মাঠ পর্যায়ে এ সুবিধা নেওয়ার ক্ষেত্রে জটিলতা রয়েছে। ভ্যাট অব্যাহতি পেতে রপ্তানিকারক উদ্যোক্তাদের হয়রানির মুখে পড়তে হয়। বাড়তি সময় ও অর্থ ব্যয় করতে হয়। সহজে ভ্যাট অব্যাহতির বিষয়ে একটি স্পষ্টীকরণ ব্যাখ্যা দেওয়া হয়েছে এনবিআরের পক্ষ থেকে।

গত বৃহস্পতিবার দেওয়া ব্যাখ্যায় বলা হয়, স্থানীয় ব্যাক টু ব্যাক ঋণপত্রের (এলসি) বিপরীতে পণ্য সরবরাহ হতে হবে। রপ্তানিকারকের বন্ডেড ওয়্যারহাউস বা স্পেশাল বন্ডেড ওয়্যারহাউস থাকতে হবে। রপ্তানির পণ্য উৎপাদনে শুল্কমুক্ত কাঁচামাল আমদানির অনুমতিপত্র থাকলে তা ইউটিলাইজেশন ডিক্লারেশনে (ইউডি) উল্লেখ থাকতে হবে। এ ছাড়া স্থানীয় পণ্য এবং সেবা লেনদেন করতে হবে বিদেশি মুদ্রায়। একটি পোশাক উৎপাদনের বিভিন্ন ধরনের অ্যাকসেসরিজের ব্যবহার থাকে। এ ছাড়া পরিবহনসহ কিছু সেবাও স্থানীয়ভাবে নিতে হয়। এ ধরনের পণ্য ও সেবার মূল্য মোট রপ্তানি মূল্যের অন্তত ১০ শতাংশ।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম সমকালকে বলেন, ব্যাখ্যায় বলা হয়েছে, যদি কোনো নন-বন্ডেড সরবরাহকারী বা ভ্যাট নিবন্ধিত কোনো বন্ডধারী রপ্তানিমুখী পণ্য উৎপাদনে ব্যবহৃত স্থানীয় পণ্য ও সেবা সরবরাহ করে, তাহলে এই লেনদেনকে একটি  প্রচ্ছন্ন রপ্তানি হিসেবে শ্রেণিবদ্ধ করা হবে।  সে ক্ষেত্রে রপ্তানিকারকদের এই পণ্য বা পরিষেবার ওপর ভ্যাট দিতে হবে না।  তবে ছোটখাটো  এসব পণ্য ও সেবা  স্থানীয়  এলসি এবং বিদেশি মুদ্রায় কেনার শর্তের কারণে কিছু জটিলতা থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

রপ্তানি পণ্য উৎপাদনে স্থানীয় ক্রয়ে ভ্যাট অব্যাহতি

আপডেট সময় : ০১:২২:০২ অপরাহ্ন, রবিবার, ১২ অক্টোবর ২০২৫