ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান ঈশাণকোনে রাজনৈতিক অস্থিরতার মেঘ ঘনীভূত হচ্ছে: সাইফুল হক

মিয়ানমারের হাসপাতালে জান্তা বাহিনীর বোমা হামলা

  • নিজস্ব নিবেদক
  • আপডেট সময় : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ৮০ বার পড়া হয়েছে

মিয়ানমারের হাসপাতালে জান্তা বাহিনীর বোমা হামলা

 মিয়ানমারের রাখাইন প্রদেশের রামরি শহরে এক হাসপাতালে শক্তিশালী বোমা হামলা চালিয়েছে জান্তা বাহিনী। এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সংবাদমাধ্যম ইরাবতীর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সশস্ত্র বিদ্রোহীদের তুমুল প্রতিরোধের মুখে পিছু হটছে মিয়ানমারের জান্তা বাহিনী। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ও রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, তিন বছরের ক্ষমতায় এই মুহূর্তে সবচেয়ে খারাপ পরিস্থিতি পার করছে তারা। গত অক্টোবরে জাতিগত বিদ্রোহী গোষ্ঠীগুলোর আক্রমণ শুরু হওয়ার পর থেকে সামরিক টহল চৌকি, অস্ত্রাগার ও বেশ কিছু শহরের নিয়ন্ত্রণ চলে গেছে বিদ্রোহীদের হাতে। সবশেষ ঘুমধুম সীমান্তে বিদ্রোহীদের আক্রমণের মুখে মিয়ানমারের শতাধিক সীমান্তরক্ষী বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে, যাদের অনেকেই আহত।

ইরাবতী জানায়, মঙ্গলবার বিকেলে জান্তা বাহিনীর বোমা হামলায় ধ্বংস হয়ে যায় একটি হাসপাতাল ও বাজার। বেশ কয়েকটি বেসামরিক বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আরাকান আর্মি জানায়, ৫০০ পাউন্ডের একটি বিশাল বোমা নিক্ষেপ করেছে জান্তা বাহিনী। অন্য যেকোনো বোমার চেয়ে এটি অনেক বেশি বিধ্বংসী।

আরাকান আর্মি আরও বলেছে, বিকেলে জান্তা বাহিনীর যুদ্ধবিমানগুলো মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় এই প্রদেশের শহর এবং এর আশপাশের অঞ্চলগুলোতে আরও শক্তিশালী বোমা ফেলতে শুরু করে।

এ ছাড়া পোন্নাগিউন শহরের একটি সম্পূর্ণ আবাসিক ওয়ার্ড গত মঙ্গলবার ধ্বংস করে দেয় নিকটবর্তী পাহাড়ের চূড়ায় অবস্থানরত শাসকগোষ্ঠীর সেনারা।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে

মিয়ানমারের হাসপাতালে জান্তা বাহিনীর বোমা হামলা

আপডেট সময় : ১১:০৩:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪