সংবাদ শিরোনাম ::
প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী অনুসন্ধানী সাংবাদিকতায় সম্মাননা পেলেন আরটিভির রনি মজুমদার ও চ্যানেল ২৪-এর আমান নবী ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন

মেট্রোরেল দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণ পাবে নিহত ব্যক্তির পরিবার

  • sharmin sanjida
  • আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
  • ২৩৪ বার পড়া হয়েছে
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান আজ ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহতের স্বজনদের সান্ত্বনা দেনছবি: প্রথম আলো

রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলার থেকে বিয়ারিং প্যাড খুলে পড়ার কারণ অনুসন্ধানে একটি কমিটি গঠন করেছে সরকার। বিয়ারিং পড়ে নিহত যুবকের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার সিদ্ধান্তও হয়েছে।

আ

বিয়ারিং প্যাড খুলে পড়ার ঘটনা নিয়ে উপদেষ্টা বলেন, এ ঘটনাটা কি নাশকতা, নাকি নির্মাণত্রুটির কারণে হয়েছে, সেটা খুঁজে বের করতে সেতু বিভাগের সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।

পাঁচ সদস্যের এ কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক, এমআইএসটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একজন অধ্যাপক, সড়ক বিভাগের একজন প্রকৌশলী ও মেট্রোরেল প্রকল্পের প্রকল্প পরিচালক থাকবেন।

জ

এর আগে গত বছরের সেপ্টেম্বরেও ফার্মগেটে মেট্রোরেল লাইনের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। এবারের কমিটি আগের ঘটনার তদন্ত প্রতিবেদনও পর্যালোচনা করবে জানিয়ে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, কমিটির প্রতিবেদন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম (৩৫) প্রবাসে থাকেন। তাঁর বাড়ি শরীয়তপুরে। খামারবাড়ির পাশের ফুটপাত দিয়ে চলার সময় তাঁর ওপর ভারী ওই বস্তুটি পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এই মৃত্যুর ক্ষতিপূরণ নিয়ে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, নিহত আবুল কালামের দাফনকাফনের সব ব্যবস্থা মেট্রোরেল কর্তৃপক্ষ করবে। তাঁর পরিবারকে ৫ লাখ টাকার অর্থসহায়তা দেওয়া হবে। ওদের পরিবারে যদি কর্মক্ষম কেউ থেকে থাকে, তাহলে যোগ্যতা অনুযায়ী তাকে মেট্রোরেলে চাকরি দেওয়া

ত বছরের সেপ্টেম্বরে বিয়ারিং খুলে পড়ার পর আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত এই বৈদ্যুতিক ট্রেন চলাচল ১১ ঘণ্টা বন্ধ ছিল। এবার কয়েক ঘণ্টা মেট্রোরেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। এরপর আগারগাঁও থেকে উত্তরা পর্যন্ত চালুর ব্যবস্থা হয়েছে। তবে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালু কখন হবে, তা এখনো জানানো হয়নি।রোববার দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ওই যুবকের লাশ দেখতে গিয়ে সাংবাদিকদের এই তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রয়োজনে টিকেট দিব, তবু দেশে আসেন: শেখ হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

মেট্রোরেল দুর্ঘটনা: তদন্ত কমিটি গঠন, ক্ষতিপূরণ পাবে নিহত ব্যক্তির পরিবার

আপডেট সময় : ০৫:২৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫