ঢাকা ০৯:১১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান টানা বৃষ্টিতে ডুবে গেছে হাজার বিঘা পাকা ধানক্ষেত ব্রিটিশদের ভূমিকা না থাকলে আমেরিকায় ফরাসি ভাষাই হতো প্রধান, ট্রাম্পকে রাজার কটাক্ষ পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে সক্রিয় বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময়েও কাজের চাপে ব্যস্ত দীপিকা, নেই দম নেওয়ার সুযোগ অন্য দেশকে নির্দেশ দেওয়ার অবস্থায় আর নেই যুক্তরাষ্ট্র: ইরান

রাজধানীতে অস্থিরতা: বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

  • NEWS21 staff Musabbir khan
  • আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
  • ৩৪৬ বার পড়া হয়েছে

রাজধানীতে অস্থিরতা: বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার ভোরের দিকে দুটি বাসে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। এছাড়া সকালে রাজধানীর দুটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ সমকালকে জানান, সোমবার ভোর ৫টা ৪০ মিনিটে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় আকাশ পরিবহন ও ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে ফায়ার সার্ভিসের দুইটি করে ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। তবে বাসে কীভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ‌এতে কেউ হতাহত হয়েছে এমন তথ্যও পাওয়া যায়নি।

পুলিশ জানায়, মেরুল বাড্ডা আরমা মাজেদা মালিক টাওয়ারের সামনে আউট গোয়িংয়ে আকাশ পরিবহনের বাসে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে বিকল হয়ে যায়। পরে থানা পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে আসে। এছাড়া শাহজাদপুর লোকেশনে একটি ভিক্টর বাসে আগুন দেওয়া হয়েছে। ডিবি ও থানা পুলিশ আলামত সংগ্রহ করছে।

এদিকে ককটেল বিস্ফোরণের বিষয়ে ধানমন্ডি জোনের সহকারী কমিশনার (এসি) শাহ মোহাম্মদ তারিকুজ্জামান সমকালকে জানান, আজ আনুমানিক সকাল ৭টায় ধানমন্ডির ইবনে সিনা হাসপাতালের সামনে দুইটি এবং রাপা প্লাজার বিপরীত পাশ থেকে মাইডাস সেন্টারের সামনে আরও দুইটি ককটেল বিস্ফোরণ ঘটায় মোটরসাইকেল আরোহীরা।

NEW21
NEW21

পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘ককটেল বিস্ফোরণের এই ঘটনায় কোনো হতাহত নেই। আলামত ও সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন

রাজধানীতে অস্থিরতা: বাড্ডা-শাহজাদপুরে দুই বাসে আগুন, ধানমন্ডিতে ককটেল বিস্ফোরণ

আপডেট সময় : ০৬:৩২:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫